Dhaka ১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৮০০ লিটার ভেজাল নারকেল তেল জব্দ, দুই ভ্যানচালক থানায়

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভেজাল সন্দেহে দুই ভ্যানে বহন করা ৮০০ লিটার নারকেল তেল জব্দ করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে পাকা সড়ক থেকে ১৬টি ড্রামে ভর্তি এসব তেল জব্দ করা হয়। এ সময় দুই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে দিয়ে দুটি ভ্যানে করে ১৬টি ড্রামে তেল পরিবহন করা হচ্ছিল। এ সময় ভ্যান দুটিতে বিপুল পরিমাণ তেল দেখে সন্দেহ হয় পাটকেলঘাটা থানার ডিএসবি ওয়াচার কনস্টেবল মো. হাবিবুর রহমানের। পরে তিনি ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় ভিন্নতা পাওয়া যায়। বিষয়টি তিনি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে পুলিশ তেলসহ ভ্যান দুটি আটক করে এবং চালকদের থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

আটক দুই ভ্যানচালক হলেন সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং ধুলিহর সানাপাড়া এলাকার মো. মোসলেম আলীর ছেলে মো. ইউনুস আলী (৪৮)।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

সূত্রে জানা যায়, জে আর জে ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কল্যাণপুর, ঢাকা থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখের ২১৭ নম্বর মেমোর মাধ্যমে ১৬টি ড্রামে মোট ৮০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে। তেলগুলো সাতক্ষীরা সদর এলাকার ‘গ্রামীণ জীবন’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে। এ-সংক্রান্ত তথ্যে ০১৮৯২১৪৫৩৬৯ নম্বরের একটি মুঠোফোন নম্বরও উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

তবে জব্দ করা তেল ভেজাল কি না, তা এখনো পরীক্ষার মাধ্যমে নিশ্চিত হওয়ার তথ্য পাওয়া যায়নি। তেলের গুণগত মান, প্রকৃত ধরন এবং সরবরাহ-সংক্রান্ত কাগজপত্র যাচাইয়ের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

এদিকে, ঘটনাটির বিষয়ে এলাকায় গোয়েন্দা নজরদারি ও তথ্য সংগ্রহ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৮০০ লিটার ভেজাল নারকেল তেল জব্দ, দুই ভ্যানচালক থানায়

আপডেটের সময়: ০৮:২৪:৫১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটায় ৮০০ লিটার ভেজাল নারকেল তেল জব্দ, দুই ভ্যানচালক থানায়

সাতক্ষীরার পাটকেলঘাটায় ভেজাল সন্দেহে দুই ভ্যানে বহন করা ৮০০ লিটার নারকেল তেল জব্দ করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) বিকেল ৩টার দিকে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে পাকা সড়ক থেকে ১৬টি ড্রামে ভর্তি এসব তেল জব্দ করা হয়। এ সময় দুই ভ্যানচালককে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, বুধবার বিকেলে পাটকেলঘাটা পুরাতন থানার সামনে দিয়ে দুটি ভ্যানে করে ১৬টি ড্রামে তেল পরিবহন করা হচ্ছিল। এ সময় ভ্যান দুটিতে বিপুল পরিমাণ তেল দেখে সন্দেহ হয় পাটকেলঘাটা থানার ডিএসবি ওয়াচার কনস্টেবল মো. হাবিবুর রহমানের। পরে তিনি ভ্যানচালকদের জিজ্ঞাসাবাদ করলে তাঁদের কথায় ভিন্নতা পাওয়া যায়। বিষয়টি তিনি পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) অবহিত করেন। পরে পুলিশ তেলসহ ভ্যান দুটি আটক করে এবং চালকদের থানায় নিয়ে যায়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

আটক দুই ভ্যানচালক হলেন সাতক্ষীরা সদর উপজেলার পুরাতন সাতক্ষীরা এলাকার দেলদার সানার ছেলে নুর ইসলাম (৪২) এবং ধুলিহর সানাপাড়া এলাকার মো. মোসলেম আলীর ছেলে মো. ইউনুস আলী (৪৮)।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সূত্রে জানা যায়, জে আর জে ফুড অ্যান্ড অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেড, কল্যাণপুর, ঢাকা থেকে ২০ অক্টোবর ২০২৬ তারিখের ২১৭ নম্বর মেমোর মাধ্যমে ১৬টি ড্রামে মোট ৮০০ লিটার তেল সরবরাহ করা হয়েছে বলে কাগজপত্রে উল্লেখ রয়েছে। তেলগুলো সাতক্ষীরা সদর এলাকার ‘গ্রামীণ জীবন’ নামের একটি প্রতিষ্ঠানের জন্য আনা হয়েছিল বলে জানা গেছে। এ-সংক্রান্ত তথ্যে ০১৮৯২১৪৫৩৬৯ নম্বরের একটি মুঠোফোন নম্বরও উল্লেখ রয়েছে।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।