Dhaka ১২:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পাটকেলঘাটায় পুলিশ পরিচয়ে ডাকাতি দুই কোটি টাকা লুটের অভিযোগে রহস্য

সাতক্ষীরার পাটকেলঘাটার থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে গনেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুহুল আমিনের মায়ের অভিযোগ, ডাকাত দল প্রায় দুই কোটি টাকা লুট করে নিয়ে গেছে। তবে এই ঘটনায় সবচেয়ে রহস্যজনক দিক হলো—এত বড় অঙ্কের টাকা লুট হলেও কাউকে মারধর করা হয়নি। শুধু একটি বাজি ফাটিয়ে ভয় সৃষ্টি করে কীভাবে ডাকাতরা এত টাকা নিয়ে পালিয়ে গেল, তা নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এ.এইচ.এম. লুৎফুল কবীর জানান, এঘটনায় ভুক্তভোগী কেউ এখনো অভিযোগ দায়ের করেনি,আমি এখন ঘটনা স্টলে অবস্থান করছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পাটকেলঘাটায় পুলিশ পরিচয়ে ডাকাতি দুই কোটি টাকা লুটের অভিযোগে রহস্য

আপডেটের সময়: ০৪:২৫:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬

সাতক্ষীরার পাটকেলঘাটার থানার খলিশখালী ইউনিয়নের গনেশপুর বাজার এলাকায় পুলিশ পরিচয়ে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল গভীর রাতে গনেশপুর গ্রামের পোল্ট্রি ব্যবসায়ী রুহুল আমিনের খামারবাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।

ভুক্তভোগী রুহুল আমিনের মায়ের অভিযোগ, ডাকাত দল প্রায় দুই কোটি টাকা লুট করে নিয়ে গেছে। তবে এই ঘটনায় সবচেয়ে রহস্যজনক দিক হলো—এত বড় অঙ্কের টাকা লুট হলেও কাউকে মারধর করা হয়নি। শুধু একটি বাজি ফাটিয়ে ভয় সৃষ্টি করে কীভাবে ডাকাতরা এত টাকা নিয়ে পালিয়ে গেল, তা নিয়ে এলাকায় ব্যাপক প্রশ্ন উঠেছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

ঘটনার খবর পেয়ে পাটকেলঘাটা ও তালা সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. নুরুল নুরুল্লাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
পাটকেলঘাটা থানার অফিসার-ইন-চার্জ (ওসি) এ.এইচ.এম. লুৎফুল কবীর জানান, এঘটনায় ভুক্তভোগী কেউ এখনো অভিযোগ দায়ের করেনি,আমি এখন ঘটনা স্টলে অবস্থান করছি, তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত চলছে এবং জড়িতদের শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন