Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

দীর্ঘ ১৯ বছর পর আজ পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

দীর্ঘ ১৯ বছর পর বুধবার (২৮ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই জেলা বিএনপি নির্বাচনি জনসভার মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন করতে তোড়জোর শুরু করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, আগামী ২৮ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসছেন। ওইদিন প্রথমে তিনি রাজশাহী ও পরে নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন। দুই জেলায় জনসভা শেষ করে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বগুড়ার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, বগুড়ায় এসে তারেক রহমান হোটেল নাজ গার্ডেনের একটি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে থাকবেন।

বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, বগুড়ায় এসে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও  জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায়

এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন তারেক রহমান। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়িতে পিতৃভূমিতে যাবেন। ৩০ জানুয়ারি সকালে রংপুরের উদ্দেশে রওনা হবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, তারেক রহমানের বগুড়ায় আসা আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তার আগমন ও জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ঘরের ছেলেকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ‘গুঁক্কু সাপ’: ময়মনসিংহে সিএনজি চাঁদাবাজি চক্রের চাঞ্চল্যকর তথ্য

এর আগে, গত ১১ জানুয়ারি তারেক রহমানের বগুড়ায় যাওয়ায় কথা থাকলেও বিভিন্ন কারণে তার সেই সফর হয়নি। সেই সময় তার আগমনকে ঘিরে দলীয় কার্যালয় থেকে শুরু করে বগুড়া শহরে সংস্কার ও সৌন্দর্যবর্ধনের কাজ করা হয়েছে। শহরের ছোট-বড় সব সড়ক সংস্কারের কাজও শেষ হয়েছে।

তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। দীর্ঘদিন পর দলের চেয়ারম্যানের এই সফর ঘিরে তারা নতুনভাবে উজ্জীবিত হয়ে উঠেছেন। তার নির্বাচনি জনসভাকে ঘিরে প্রস্তুত করা হচ্ছে ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠ। সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনও ব্যাপক প্রস্তুতি নিয়েছে।

বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মুহাম্মদ রায়হান জানিয়েছেন, তারেক রহমানের এই সফরকে ঘিরে নিরাপত্তার বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

দীর্ঘ ১৯ বছর পর আজ পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

আপডেটের সময়: ১০:৫৯:৫৪ পূর্বাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

দীর্ঘ ১৯ বছর পর বুধবার (২৮ জানুয়ারি) পিতৃভূমি বগুড়ায় যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার পর বগুড়ায় এটিই তার প্রথম আনুষ্ঠানিক রাজনৈতিক সফর। তার আগমন উপলক্ষে ইতোমধ্যেই জেলা বিএনপি নির্বাচনি জনসভার মাঠ প্রস্তুত থেকে শুরু করে সব প্রস্তুতি সম্পন্ন করতে তোড়জোর শুরু করেছেন।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আজ রাজশাহী ও নওগাঁয় দলীয় কর্মসূচিতে অংশ নেবেন তিনি। দিন শেষে সড়ক পথে বগুড়া গিয়ে সেখানে রাত্রি যাপন করবেন তিনি।

পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জনসভায় অংশ নিবেন তিনি।

বগুড়া জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন জানান, আগামী ২৮ জানুয়ারি তারেক রহমান বগুড়ায় আসছেন। ওইদিন প্রথমে তিনি রাজশাহী ও পরে নওগাঁয় আয়োজিত জনসভায় যোগ দেবেন। দুই জেলায় জনসভা শেষ করে বগুড়ার উদ্দেশে রওনা হবেন তিনি। পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন। এরপর রাত ৮টায় বগুড়ার ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় বগুড়াবাসীর উদ্দেশে কথা বলবেন।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

তিনি বলেন, তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য, বগুড়া জেলা বিএনপির সাবেক উপদেষ্টা ও বগুড়ার হোটেল নাজ গার্ডেনের স্বত্বাধিকারী বীর মুক্তিযোদ্ধা মো. শোকরানা জানান, বগুড়ায় এসে তারেক রহমান হোটেল নাজ গার্ডেনের একটি প্রেসিডেন্সিয়াল সুইট রুমে থাকবেন।

বিএনপি মিডিয়া সেল রাজশাহী ও রংপুর বিভাগের সমন্বয়ক সিনিয়র সাংবাদিক কালাম আজাদ জানান, বগুড়ায় এসে তারেক রহমান বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদ, শহরের দত্তবাড়ী শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতাল ও  জেলা বিএনপির কার্যালয় পরিদর্শন করবেন। পরদিন বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সকালে বগুড়া শহরের চারমাথা, বারপুর ও সাবগ্রামসহ তার নির্বাচনি এলাকায় অনুষ্ঠেয় পথসভায় বক্তব্য দেবেন।

আরও পড়ুনঃ  কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ‘গুঁক্কু সাপ’: ময়মনসিংহে সিএনজি চাঁদাবাজি চক্রের চাঞ্চল্যকর তথ্য

এদিন বগুড়া-৭ (গাবতলী-শাজাহানপুর) আসনে পৃথক পৃথক পথসভা করবেন তারেক রহমান। পথসভা শেষে তিনি গাবতলীর বাগবাড়িতে পিতৃভূমিতে যাবেন। ৩০ জানুয়ারি সকালে রংপুরের উদ্দেশে রওনা হবেন।

বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি মাফতুন আহম্মেদ খান রুবেল বলেন, তারেক রহমানের বগুড়ায় আসা আমাদের নতুন শক্তি দিচ্ছে। তিনি ধ্বংসের কিনারা থেকে দেশকে তুলে আবারও উন্নয়নের জোয়ার আনবেন।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, তার আগমন ও জনসভাকে ঘিরে লক্ষাধিক মানুষের সমাগম ঘটবে। ঘরের ছেলেকে স্বাগত জানাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  ঘুমন্ত স্বামীর পুরুষাঙ্গ কেটে দ্বিতীয় স্ত্রী এখন পুলিশি হেফাজতে