Dhaka ০৩:১৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয় শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন জঙ্গল সলিমপুরে তিন শতাধিক সদস্যের যৌথ অভিযান। তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল : আইন-শৃঙ্খলা রক্ষা ও শৃঙ্খলা জোরদারে গোপালগঞ্জে পুলিশে মাস্টার প্যারেড ও অপরাধ কল্যাণ সভা : শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল সার বিতরণ নিয়ে অভিযোগের মধ্যে কৃষি কর্মকর্তা ওয়াসিম উদ্দিন বদলি তালায় ৫ লাখ টাকার ভেজাল সার-কীটনাশক জব্দ ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা আদায়ের অভিযোগ

ঠাকুরগাঁও-৩ লাঙ্গল প্রতীকের গণজোয়ার: জয়ের ব্যাপারে আশাবাদী হাফিজ উদ্দিন আহম্মেদ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার দিনভর পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

আজ ​সকাল থেকেই তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “লাঙ্গল হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। অতীতে সংসদ সদস্য থাকাকালীন আমি এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতে যে অবদান রেখেছি, জনগণ তা ভুলে যায়নি। আমি বিশ্বাস করি, ১২ ফেব্রুয়ারি পীরগঞ্জ ও রাণীশংকৈলের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সেবক হিসেবে আমাকে আবারও জয়যুক্ত করবে।”

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

​নির্বাচনী জনসভায় হাফিজ উদ্দিন আহম্মেদ উল্লেখ করেন যে, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁওয়ের এই সীমান্তবর্তী অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কাজ করবেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয়ভীতি বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুনঃ  শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টে-২০২৬ সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

​জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা জানান, হাফিজ উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত ইমেজ এবং জাতীয় পার্টির শক্তিশালী সাংগঠনিক অবস্থানের কারণে নির্বাচনী এলাকায় ‘লাঙ্গল’ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 
জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরসভাকে আধুনিক ও মডেল পৌরসভায় রূপান্তরের প্রত্যয়

ঠাকুরগাঁও-৩ লাঙ্গল প্রতীকের গণজোয়ার: জয়ের ব্যাপারে আশাবাদী হাফিজ উদ্দিন আহম্মেদ

আপডেটের সময়: ০১:৫২:১৪ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঠাকুরগাঁও-৩ (পীরগঞ্জ-রাণীশংকৈল) আসনে জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হাফিজ উদ্দিন আহম্মেদের নির্বাচনী প্রচারণা এখন তুঙ্গে। আজ মঙ্গলবার দিনভর পীরগঞ্জ ও রাণীশংকৈল উপজেলার বিভিন্ন এলাকায় পথসভা ও গণসংযোগের মাধ্যমে ব্যস্ত সময় পার করেছেন তিনি।

আজ ​সকাল থেকেই তিনি তাঁর নির্বাচনী প্রতীক ‘লাঙ্গল’ মার্কায় ভোট চেয়ে ভোটারদের দ্বারে দ্বারে যান। এ সময় সাধারণ ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে। বিভিন্ন স্থানে পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, “লাঙ্গল হচ্ছে সাধারণ মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক। অতীতে সংসদ সদস্য থাকাকালীন আমি এই অঞ্চলের অবকাঠামো উন্নয়ন ও কৃষি খাতে যে অবদান রেখেছি, জনগণ তা ভুলে যায়নি। আমি বিশ্বাস করি, ১২ ফেব্রুয়ারি পীরগঞ্জ ও রাণীশংকৈলের মানুষ লাঙ্গল প্রতীকে ভোট দিয়ে তাদের সেবক হিসেবে আমাকে আবারও জয়যুক্ত করবে।”

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

​নির্বাচনী জনসভায় হাফিজ উদ্দিন আহম্মেদ উল্লেখ করেন যে, নির্বাচিত হলে তিনি ঠাকুরগাঁওয়ের এই সীমান্তবর্তী অঞ্চলে বেকারত্ব দূরীকরণ, উন্নত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং কৃষকদের ন্যায্যমূল্য প্রাপ্তিতে কাজ করবেন। তিনি ভোটারদের আশ্বস্ত করে বলেন, কোনো ভয়ভীতি বা বিভ্রান্তিতে কান না দিয়ে সবাই যেন ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেন।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

​জাতীয় পার্টির স্থানীয় নেতাকর্মীরা জানান, হাফিজ উদ্দিন আহম্মেদের ব্যক্তিগত ইমেজ এবং জাতীয় পার্টির শক্তিশালী সাংগঠনিক অবস্থানের কারণে নির্বাচনী এলাকায় ‘লাঙ্গল’ প্রতীকের পক্ষে গণজোয়ার তৈরি হয়েছে। তৃণমূলের নেতা-কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের লাঙ্গল মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানাচ্ছেন

আরও পড়ুনঃ  শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার