Dhaka ০৪:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

শিবসা নদীর অস্তিত্ব সংকটে সমাধান চাই পাইকগাছা বাসীর

শিবসা নদীর অস্তিত্ব সংকট

শিবসা নদীর অস্তিত্ব সংকট সমাধান করে পাইকগাছা বাসীর বাঁচার আকুতি । শিবসা নদীর অস্তিত্ব সংকটে সমাধান চাই পাইকগাছা বাসীর

 খুলনার ঐতিহ্যবাহী শিবসা নদী নাব্যতা হারিয়ে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। গত কয়েক বছরে নদীটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, যার ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা।

দ্রুত খনন না করলে পাইকগাছার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী অপরদিকে গত ১৫-২০ বছর ধরে এই নদী খননের প্রতিশ্রুতি দিচ্ছেন কর্তৃপক্ষ।

অথচ কোনো কার্যকর উদ্যোগ না থাকায় নদীর বিশাল অংশ ভূমিদস্যুরা দখল করে ফেলেছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পাইকগাছার প্রাণকেন্দ্রে অবস্থিত একসময়ের খরস্রোতা শিবসা নদী এখন স্মৃতিমাত্র। এক সময় এই নদীই ছিল এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাওয়ার একমাত্র ভরসা, ছিল খেয়াঘাট, লঞ্চঘাট, সারি সারি নৌকা ও পালতোলা নৌকার আনাগোনা।

কিন্তু বর্তমানে সেই শিবসা নদী অবৈধ দখলে চলে গেছে, আর বড় অংশ রূপ নিয়েছে গোচারণ ভূমিতে। এদিকে পৌরসভায় শহর রক্ষা বাধের নামে নদীর মাঝে রাস্তা তৈরি করে অনেকেই চিংড়ি চাষ এবং স্থাপনা নির্মাণ করেছে।

শিবসা নদীর শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত ১৫ কিলোমিটার অংশ সম্পূর্ণ ভরাট হওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বহু প্রতিবেদন, আন্দোলন ও প্রতিশ্রুতির পরেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এলাকার নৌকার মাঝি হাজু দাশ ও শামসুর মাঝিরা জানিয়েছেন, নদী না থাকায় তাদের আয়-রোজগার কমে গেছে এবং পরিবহনে খরচ বেড়েছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

পাইকগাছা আইনজীবি সমিতির আইনজীবী ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী এড এফ,এম,এ রাজ্জাক বলেন, শিবসা নদী এখন এ অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভূমিদস্যুরা চর ভরাট করে জমি দখল করে নিচ্ছে।

অতিদ্রুত এ নদী খনন করা প্রয়োজন। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, আমরা শিবসা নদী খননের দাবি জানিয়ে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তিন হাসপাতালে স্বাস্থ্যমন্ত্রী: দুই চিকিৎসক ও এক নিরাপত্তাকর্মীর বিরুদ্ধে ব্যবস্থা

দ্রুত খনন করা না হলে শিবসা নদী মানচিত্র থেকে হারিয়ে যাবে। পানি উন্নয়ন বোর্ডের পাইকগাছা শাখার উপ-সহকারী প্রকৌশলী রাজু হাওলাদার বলেন, নদী খনন ছাড়া সমস্যার সমাধান সম্ভব নয়। সরকারের কাছে বারবার অবহিত করা হয়েছে।

আরো পড়ুন 

উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াশিকুজ্জামান চৌধুরী বলেন, আমিও দেখেছি শিবসা নদী পলিজমে ভরাট হয়ে গেছে। দ্রুত খনন করা জরুরী। শিবসা নদী খননের বিষয়ে উদ্ধর্তন কর্মকর্তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা করবো।

ফেজবুক 

শিবসা নদীর অস্তিত্ব সংকটে সমাধান চাই পাইকগাছা বাসীর

জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

শিবসা নদীর অস্তিত্ব সংকটে সমাধান চাই পাইকগাছা বাসীর

আপডেটের সময়: ০৬:২৮:৪৪ অপরাহ্ন, রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬

শিবসা নদীর অস্তিত্ব সংকট সমাধান করে পাইকগাছা বাসীর বাঁচার আকুতি । শিবসা নদীর অস্তিত্ব সংকটে সমাধান চাই পাইকগাছা বাসীর

 খুলনার ঐতিহ্যবাহী শিবসা নদী নাব্যতা হারিয়ে মৃতপ্রায় খালে পরিণত হয়েছে। গত কয়েক বছরে নদীটি প্রায় সম্পূর্ণ ভরাট হয়ে গেছে, যার ফলে নৌযান চলাচল বন্ধ হয়ে বাণিজ্যেও নেমে এসেছে স্থবিরতা।

দ্রুত খনন না করলে পাইকগাছার কয়েকটি ইউনিয়ন প্লাবিত হওয়ার ঝুঁকিতে রয়েছে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী অপরদিকে গত ১৫-২০ বছর ধরে এই নদী খননের প্রতিশ্রুতি দিচ্ছেন কর্তৃপক্ষ।

অথচ কোনো কার্যকর উদ্যোগ না থাকায় নদীর বিশাল অংশ ভূমিদস্যুরা দখল করে ফেলেছে।

আরও পড়ুনঃ  বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন, যশোরের সৌজন্য সাক্ষাৎ

পাইকগাছার প্রাণকেন্দ্রে অবস্থিত একসময়ের খরস্রোতা শিবসা নদী এখন স্মৃতিমাত্র। এক সময় এই নদীই ছিল এক ইউনিয়ন থেকে অন্য ইউনিয়নে যাওয়ার একমাত্র ভরসা, ছিল খেয়াঘাট, লঞ্চঘাট, সারি সারি নৌকা ও পালতোলা নৌকার আনাগোনা।

কিন্তু বর্তমানে সেই শিবসা নদী অবৈধ দখলে চলে গেছে, আর বড় অংশ রূপ নিয়েছে গোচারণ ভূমিতে। এদিকে পৌরসভায় শহর রক্ষা বাধের নামে নদীর মাঝে রাস্তা তৈরি করে অনেকেই চিংড়ি চাষ এবং স্থাপনা নির্মাণ করেছে।

শিবসা নদীর শিববাটী ব্রিজ থেকে হাড়িয়া পর্যন্ত ১৫ কিলোমিটার অংশ সম্পূর্ণ ভরাট হওয়ায় সব ধরনের নৌযান চলাচল বন্ধ। স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে বহু প্রতিবেদন, আন্দোলন ও প্রতিশ্রুতির পরেও কার্যকর কোনো পদক্ষেপ দেখা যায়নি। এলাকার নৌকার মাঝি হাজু দাশ ও শামসুর মাঝিরা জানিয়েছেন, নদী না থাকায় তাদের আয়-রোজগার কমে গেছে এবং পরিবহনে খরচ বেড়েছে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

পাইকগাছা আইনজীবি সমিতির আইনজীবী ও পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট মানবাধিকার কর্মী এড এফ,এম,এ রাজ্জাক বলেন, শিবসা নদী এখন এ অঞ্চলের মানুষের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। ভূমিদস্যুরা চর ভরাট করে জমি দখল করে নিচ্ছে।

অতিদ্রুত এ নদী খনন করা প্রয়োজন। পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর বলেন, আমরা শিবসা নদী খননের দাবি জানিয়ে দীর্ঘ ১৫ বছর আন্দোলন করেছি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ