ময়মনসিংহে টানা সপ্তমবার পুরস্কৃত হলেন এসআই সোহেল রানা পারফরম্যান্সে বিশেষ স্বীকৃতি
জানুয়ারি ২০২৬ সালের সার্বিক কর্মদক্ষতার ভিত্তিতে টানা সপ্তমবারের মতো বিশেষ পুরস্কার অর্জন করেছেন এসআই মোঃ সোহেল রানা। ময়মনসিংহ জেলা পুলিশের পক্ষ থেকে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে এই সম্মাননা প্রদান করেন মোঃ মিজানুর রহমান, পুলিশ সুপার, ময়মনসিংহ জেলা।
জেলা পুলিশের মূল্যায়নে জানুয়ারি মাসে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, গুরুত্বপূর্ণ মামলার তদন্তে সাফল্য এবং পেশাগত দায়িত্ব পালনে নিষ্ঠা ও দক্ষতার স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার প্রদান করা হয়।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্ আল মামুন এবং অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আশরাফুল করিম। এ সময় তারা এসআই সোহেল রানার পেশাদারিত্ব, সততা ও কর্মনিষ্ঠার প্রশংসা করেন।
পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান বলেন, ভালো কাজের স্বীকৃতি বাহিনীর সদস্যদের অনুপ্রাণিত করে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় আরও ইতিবাচক ভূমিকা রাখতে উৎসাহ জোগায়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও এসআই সোহেল রানা তার সাফল্যের ধারা অব্যাহত রাখবেন।
উল্লেখ্য, ধারাবাহিক সাফল্যের মাধ্যমে টানা সপ্তমবার পুরস্কৃত হওয়া জেলা পুলিশের সদস্যদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে।
ময়মনসিংহে টানা সপ্তমবার পুরস্কৃত হলেন এসআই সোহেল রানা























