Dhaka ০১:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

মাদকদ্রব্য অভিযানে গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

‎রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আনোয়ারুল ইসলাম (৩৮), গোবিন্দগঞ্জ থানার তরফ কামাল গ্ৰামের
‎ আজিবর রহমান ও রাবেয়া বেগমর ছেলে

আরও পড়ুনঃ  জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি

‎‎গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। রাত ১১টা ১০ মিনিটে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।

‎পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

‎ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা
‎প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট
‎মোট ওজন প্রায় ১.১৯৭ কেজি
‎আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা
‎অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃতসরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

‎‎এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ২৯(খ) ধারায় গোবিন্দগঞ্জ থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। মামলাটির তদন্ত কার্যক্রম সম্পন্ন করবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।
‎অভিযান সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সাথে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

মাদকদ্রব্য অভিযানে গোবিন্দগঞ্জে ৬ লাখ টাকার মাদকসহ গ্রেফতার ১

আপডেটের সময়: ০১:৫৩:০০ অপরাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয় গাইবান্ধা।

‎রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ১১টা ১০ মিনিট থেকে ১১টা ৫০ মিনিটের মধ্যে গোবিন্দগঞ্জ থানাধীন তরফ কামাল গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
‎গ্রেফতারকৃত ব্যক্তি হলেন, আনোয়ারুল ইসলাম (৩৮), গোবিন্দগঞ্জ থানার তরফ কামাল গ্ৰামের
‎ আজিবর রহমান ও রাবেয়া বেগমর ছেলে

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

‎‎গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ জুয়েল ইসলামের নেতৃত্বে একটি রেইডিং টিম অভিযান পরিচালনা করে। রাত ১১টা ১০ মিনিটে আসামির নিজ দখলীয় তিন কক্ষবিশিষ্ট টিনের চৌচালা সেমিপাকা বাড়িতে প্রবেশ করে তাকে আটক করা হয়।

‎পরে স্থানীয় সাক্ষীদের উপস্থিতিতে শয়ন কক্ষ তল্লাশি চালিয়ে কাঠের তৈরি শোকেসের নিচের ড্রয়ার থেকে একটি প্লাস্টিকের বাজার ব্যাগ উদ্ধার করা হয়। ব্যাগের ভেতরে পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায়।

আরও পড়ুনঃ  আসিয়ান কাপের চুড়ান্ত স্কোয়াড ঘোষণা, নেই তপু বর্মন!

‎ট্যাপেন্টাডল ট্যাবলেটের ২৮৫ পাতা
‎প্রতি পাতায় ১০টি করে মোট ২,৮৫০ পিস ট্যাবলেট
‎মোট ওজন প্রায় ১.১৯৭ কেজি
‎আনুমানিক বাজারমূল্য ৫,৭০,০০০ টাকা
‎অধিদপ্তর কর্তৃক সরবরাহকৃতসরবরাহকৃত ডিজিটাল ওয়েট মেশিনে ঘটনাস্থলেই আলামতের ওজন নির্ধারণ করা হয়। উদ্ধারকৃত মালামালের মধ্যে থেকে ১ পাতা (১০ পিস) নমুনা হিসেবে পৃথক করে রাসায়নিক পরীক্ষার জন্য সংরক্ষণ করা হয়েছে। বাকি আলামত যথাযথভাবে সিলগালা করে বিভাগীয় হেফাজতে নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শায় বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ কওমি মাদ্রাসার কমিটি গঠন: সভাপতি হান্নান, সাধারণ সম্পাদক ইমামুল