Dhaka ১১:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা জেগে উঠো ফাউন্ডেশনের সহায়তায় তালুয়াপাড়ায় অসহায় পরিবারের মুখে হাসি স্বাস্থ্যসেবা বঞ্চিত রামগঞ্জের ভোলাকোট ইউনিয়নের ৫০ হাজার মানুষ ন্যাম ভবনে এমপির দ্বিতীয় স্ত্রীর মরদেহ, তদন্ত শুরু গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি  গোপালগঞ্জে এক কলেজ ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার  আওয়ামী যুবলীগের নৈরাজ্য ও আগুণসন্ত্রাসের বিরুদ্ধে মুকসুদপুরে বিক্ষোভ মিছিল সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ ভেঙে দেওয়ার এক মাস না যেতেই অবৈধ ইটভাটা পুনর্নির্মাণ ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভন, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কথিত বিদেশি অর্থায়নের একটি ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS)’ নামে একটি প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কথা বলে বিভিন্ন পদে জনবল নিয়োগের আশ্বাস দেওয়া হয়। নিয়োগের নামে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী নির্ধারিত অর্থ জমাও দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  সুন্দরগঞ্জে ৭ মাসের অন্তঃসত্ত্বাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ

তবে সংশ্লিষ্ট প্রকল্পের সরকারি অনুমোদন, তহবিলের প্রকৃত উৎস কিংবা বৈধ কাগজপত্র সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  তিন বছর পর গোপালগঞ্জ স্টেডিয়ামে আবারও ফিরছে প্রিমিয়ার লিগ ফুটবল :

ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের বাসিন্দা মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। অন্যদিকে জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি অর্থ লেনদেনের বিষয়ে প্রতিবাদ জানানোয় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে জামিনে বেরিয়ে ‘ধর্ষণ মামলা’ তুলে নিতে বাদীকে হুমকি 

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছেন। অনেকের মতে, বিষয়টি খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা না নিলে আরও সাধারণ মানুষ প্রতারণার শিকার হতে পারেন।

জনপ্রিয় পোস্ট

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে ঘোষণা

বীরগঞ্জে ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভন, অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ

আপডেটের সময়: ০১:৫২:২৮ অপরাহ্ন, বুধবার, ২৫ ফেব্রুয়ারী ২০২৬

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় কথিত বিদেশি অর্থায়নের একটি ‘ইউএস প্রকল্প’-এর নামে চাকরির প্রলোভন দেখিয়ে বিপুল অঙ্কের অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছে ‘বাদিয়াখালী দুঃস্থ মাতা মহিলা সমিতি (BDMMS)’ নামে একটি প্রতিষ্ঠান।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প বাস্তবায়নের কথা বলে বিভিন্ন পদে জনবল নিয়োগের আশ্বাস দেওয়া হয়। নিয়োগের নামে প্রত্যেক প্রার্থীর কাছ থেকে ৩০ থেকে ৪০ হাজার টাকা পর্যন্ত নেওয়া হয়েছে বলে অভিযোগ রয়েছে। ইতোমধ্যে বেশ কয়েকজন প্রার্থী নির্ধারিত অর্থ জমাও দিয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশী আব্দুস সাত্তারের বিশাল শোডাউন

তবে সংশ্লিষ্ট প্রকল্পের সরকারি অনুমোদন, তহবিলের প্রকৃত উৎস কিংবা বৈধ কাগজপত্র সম্পর্কে এখনো পর্যন্ত কোনো সুস্পষ্ট তথ্য পাওয়া যায়নি। এ নিয়ে স্থানীয়দের মধ্যে সন্দেহ ও উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে ১২ বছরের মাদ্রাসা ছাত্র ৩৫ দিন ধরে নিখোঁজ, দুশ্চিন্তায় পরিবার

ভুক্তভোগীদের অভিযোগ, পাল্টাপুর ইউনিয়নের ঘোড়াবান্দ গ্রামের বাসিন্দা মাসুদ রানা ও তার স্ত্রী টুম্পা অর্থ সংগ্রহের সঙ্গে জড়িত। অন্যদিকে জেলা সমন্বয়কারী পরিচয়ে নিয়োগ পাওয়া বুলবুল নামের এক ব্যক্তি দাবি করেছেন, তিনি অর্থ লেনদেনের বিষয়ে প্রতিবাদ জানানোয় তাকে বিভিন্নভাবে হয়রানি করা হচ্ছে।

আরও পড়ুনঃ  পুলিশে বড় রদবদল, ১১ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন