Dhaka ০৪:০৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জের নলতা করিম সুপার মার্কেটে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

সাতক্ষীরার কালিগঞ্জে মিডিয়া দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এক দিনব্যাপী মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ১০টায় নলতা করিম সুপার মার্কেট-এর এসডিএফ হলরুমে ইনসাইডএক্স এর আয়োজনে ইনসাইড এক্স গ্রুপ–০১ এর সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রেডিও ও টেলিভিশন উপস্থাপনা, যুক্তি-তর্ক খণ্ডন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিটি মিডিয়া বিশেষজ্ঞ ও ইনসাইড গ্রুপের সুপার অ্যাডমিন সেলিম শাহারীয়ার।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে অনলাইনভিত্তিক মিডিয়ায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দেশি-বিদেশি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এতে তারা নিজেরাই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও সম্পাদনার সক্ষমতা অর্জন করবে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

কর্মশালায় বক্তব্যে সেলিম শাহারীয়ার বলেন, আমরা মানুষের জ্ঞানকে দেশি ও বিদেশি শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরতে চাই। বর্তমান যুগে মিডিয়া অত্যন্ত গতিশীল কাজের জন্য স্টুডিও বা নির্দিষ্ট কোনো স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই। কর্মীরা নিজ নিজ বাসা থেকেই অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কাজের মানও বৃদ্ধি পাবে এবং তারা আয় করতে সক্ষম হবে। এটি একটি আধুনিক প্রযুক্তিনির্ভর মিডিয়া ব্যবস্থা।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

তিনি আরও জানান, ইনসাইডএক্স তাদের কর্মীদের নিজস্ব প্ল্যাটফর্মে কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে।
কর্মশালায় টিম লিডার সৈয়দ মমিনুর রহমান, শান্তি গোপাল চক্রবর্তী, বৌদিউজ্জামান বাবলু, মো. ইমরান হোসেন, শাহীনুজ্জামান শাহিন, সিনথিয়া পারভীন, হামিদুর রহমান, আশা মনি, হাসানুজ্জামান ও বিপ্লব হোসেনসহ অন্যান্য শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জের নলতা করিম সুপার মার্কেটে মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৩:৫৯:০৮ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে মিডিয়া দক্ষতা উন্নয়ন ও নতুন কর্মসংস্থানের লক্ষ্যে এক দিনব্যাপী মিডিয়া কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ মার্চ ২০২৬) সকাল ১০টায় নলতা করিম সুপার মার্কেট-এর এসডিএফ হলরুমে ইনসাইডএক্স এর আয়োজনে ইনসাইড এক্স গ্রুপ–০১ এর সদস্যদের অংশগ্রহণে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় রেডিও ও টেলিভিশন উপস্থাপনা, যুক্তি-তর্ক খণ্ডন, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং তথ্য উপস্থাপনার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেওয়া হয়। কর্মশালাটি পরিচালনা করেন কমিউনিটি মিডিয়া বিশেষজ্ঞ ও ইনসাইড গ্রুপের সুপার অ্যাডমিন সেলিম শাহারীয়ার।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

আয়োজকরা জানান, কর্মশালার মাধ্যমে অনলাইনভিত্তিক মিডিয়ায় কর্মীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি হাতে-কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের দেশি-বিদেশি অনলাইন মিডিয়া প্ল্যাটফর্মে কাজের সুযোগ সৃষ্টি হবে বলে জানানো হয়েছে। এতে তারা নিজেরাই বিভিন্ন অনুষ্ঠান পরিচালনা ও সম্পাদনার সক্ষমতা অর্জন করবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কর্মশালায় বক্তব্যে সেলিম শাহারীয়ার বলেন, আমরা মানুষের জ্ঞানকে দেশি ও বিদেশি শ্রোতা-দর্শকের সামনে তুলে ধরতে চাই। বর্তমান যুগে মিডিয়া অত্যন্ত গতিশীল কাজের জন্য স্টুডিও বা নির্দিষ্ট কোনো স্টেশনে যাওয়ার প্রয়োজন নেই। কর্মীরা নিজ নিজ বাসা থেকেই অনুষ্ঠান পরিচালনা করতে পারবে। এতে সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কাজের মানও বৃদ্ধি পাবে এবং তারা আয় করতে সক্ষম হবে। এটি একটি আধুনিক প্রযুক্তিনির্ভর মিডিয়া ব্যবস্থা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)