Dhaka ১১:১৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি-এর ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলার ও মহানগরের সম্মানিত ইমাম, আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়—তিনি যেন দেশ ও জাতিকে হেদায়েত, শান্তি ও ঐক্যের পথে পরিচালিত করেন এবং সকলকে নেক আমল করার তৌফিক দান করেন।

আরও পড়ুনঃ  স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু, ২ দিন পর অধ্যক্ষসহ ১৮ জনের নামে হত্যা মামলা দায়ের

অনুষ্ঠানে উপস্থিত বক্তারা মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, আত্মশুদ্ধি, সংযম ও পারস্পরিক ভ্রাতৃত্ববোধের চর্চার মাধ্যমে সমাজে শান্তি ও সম্প্রীতি প্রতিষ্ঠা সম্ভব। ইফতারের সময় উপস্থিত সবাই ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে ইফতার গ্রহণ করেন এবং পারস্পরিক সৌহার্দ্য ও ঐক্যের বার্তা বিনিময় করেন।
আয়োজকরা জানান, ভবিষ্যতেও সংগঠনের পক্ষ থেকে ধর্মীয় ও সামাজিক কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুনঃ  কর্তব্যনিষ্ঠা ও সাহসিকতার স্বীকৃতি: পুরস্কৃত হলেন ১৫ পুলিশ সদস্য।

ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৮:০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ মার্চ ২০২৬

পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি-এর ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে এক আন্তরিক ও ধর্মীয় পরিবেশে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলার ও মহানগরের সম্মানিত ইমাম, আলেম-ওলামা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সার্বিক কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে মহান আল্লাহ তায়ালার দরবারে প্রার্থনা করা হয়—তিনি যেন দেশ ও জাতিকে হেদায়েত, শান্তি ও ঐক্যের পথে পরিচালিত করেন এবং সকলকে নেক আমল করার তৌফিক দান করেন।

আরও পড়ুনঃ  পবিত্র আশুরা উপলক্ষে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা