Dhaka ০২:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

গোবিন্দগঞ্জে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলার অভিযোগ

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) রাতে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে, এদিন দুপুরের দিকে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

এ ছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

গোবিন্দগঞ্জে বিএনপির অফিসে আওয়ামী লীগের হামলার অভিযোগ

আপডেটের সময়: ০৩:০৮:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার রাজাহার ইউনিয়নে বিএনপি কার্যালয়ে হামলা, মারধর ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় আওয়ামী লীগ সমর্থিত কয়েকজনকে অভিযুক্ত করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) রাতে লিখিত অভিযোগের বিষয়টি নিশ্চিত করেছেন গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

এর আগে, এদিন দুপুরের দিকে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (৯ মার্চ) দুপুরের দিকে গোবিন্দগঞ্জ উপজেলার উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. ইউনুস আলীসহ কয়েকজন নেতা স্থানীয় বানেশ্বর বাজারে রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমাসংক্রান্ত একটি বৈঠকে বসেন। এ সময় পূর্ব পরিকল্পিতভাবে লাঠি, লোহার রড ও ধারাল অস্ত্র নিয়ে স্থানীয় আওয়ামী লীগের একদল ব্যক্তি কার্যালয়ে ঢুকে অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ করা হয়। এ সময় হামলাকারীরা উপস্থিত নেতাকর্মীদের এলোপাতাড়ি মারধর করে আহত করে। পাশাপাশি অফিসের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা

এ ছাড়াও হামলাকারীরা বিএনপির প্রতিষ্ঠাতা শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবিও ভাঙচুর করে পদদলিত করেছে বলে অভিযোগ করা হয়। অভিযোগে মো. লেবু মিয়া, মো. বেলাল মিয়া, মো. আব্দুল লতিফ, মো. কবেল মিয়া, মো. ফারুক, মো. রানা মিয়া, মো. তামিম মিয়া, মো. মোজাম্মেল হক ও মো. হাসিবসহ আরও অজ্ঞাতনামা ২০/২৫ জনকে অভিযুক্ত করা হয়েছে।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস এম মইনুল ইসলাম বলেন, পার্টি অফিসে বৈঠক চলাকালে হঠাৎ করে সন্ত্রাসী কায়দায় হামলা চালানো হয়। আমাদের মারধর করা হয়েছে এবং অফিস ভাঙচুর করা হয়েছে। আমরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করছি।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ