Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

পলাশবাড়ীতে বাসা ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ এলাকাবাসীর হাতে আটক লেংড়া তালেব

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গিরিধারিপুর এলাকার ২ নং ওয়ার্ডে বাসা ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে মোঃ আবু তালেব (বিডিআর ওরফে ‘লেংড়া তালেব নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা হাতে নাতে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এলাকাবাসী সন্দেহজনক চলাফেরার ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে একাধিক নারীসহ তাকে আটক করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া দেওয়ার নাম করে ওই বাড়িতে পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মঞ্জুরুল তালুকদার মঞ্জু। প্রত্যক্ষদর্শীরা(১২-৩-২০২৬) জানান তিনি বিষয়টি প্রতিরোধ করার চেষ্টা করলে আবু তালেব তার সঙ্গে অশোভন ও দুর্ব্যবহার করেন।
এলাকাবাসীর অভিযোগ, আবু তালেব দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া বাড়ি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে একের পর এক একাধিক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, এমন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

পলাশবাড়ীতে বাসা ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ এলাকাবাসীর হাতে আটক লেংড়া তালেব

আপডেটের সময়: ০৮:২৫:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার গিরিধারিপুর এলাকার ২ নং ওয়ার্ডে বাসা ভাড়া দেওয়ার আড়ালে অসামাজিক কার্যকলাপ চালানোর অভিযোগে মোঃ আবু তালেব (বিডিআর ওরফে ‘লেংড়া তালেব নামে এক ব্যক্তিকে স্থানীয় জনতা হাতে নাতে আটক করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল বুধবার রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে এলাকাবাসী সন্দেহজনক চলাফেরার ভিত্তিতে অভিযান চালিয়ে তার বাসা থেকে একাধিক নারীসহ তাকে আটক করে। অভিযোগ রয়েছে, দীর্ঘদিন ধরে বাসা ভাড়া দেওয়ার নাম করে ওই বাড়িতে পতিতাবৃত্তিসহ নানা অসামাজিক কার্যকলাপ পরিচালনা করে আসছিলেন তিনি।
ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পলাশবাড়ী পৌরসভার ২ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ মঞ্জুরুল তালুকদার মঞ্জু। প্রত্যক্ষদর্শীরা(১২-৩-২০২৬) জানান তিনি বিষয়টি প্রতিরোধ করার চেষ্টা করলে আবু তালেব তার সঙ্গে অশোভন ও দুর্ব্যবহার করেন।
এলাকাবাসীর অভিযোগ, আবু তালেব দীর্ঘদিন ধরে এ ধরনের অনৈতিক কর্মকাণ্ডে জড়িত। এছাড়া বাড়ি লিখে দেওয়ার প্রলোভন দেখিয়ে একের পর এক একাধিক নারীর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এসব ঘটনায় পুরো এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
এলাকাবাসী প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করে বলেন, এমন অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা না হলে সমাজে এর নেতিবাচক প্রভাব আরও বাড়বে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন