Dhaka ০৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশে আসছে ইংল্যান্ড কালিগঞ্জে গৃহবধূসহ দুজনকে কুপিয়ে ও শ্বাসরোধে হত্যাচেষ্টার অভিযোগ, থানায় এজাহার কালিগঞ্জে ৫ম শ্রেণীর ছাত্রীকে কুপ্রস্তাব ও টানাহেঁচড়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ ঝিকরগাছায় সুস্থ ব্যক্তিরা তুলছেন প্রতিবন্ধী ভাতা সাতক্ষীরার শ্যামনগরে বিআরটিসি বাসের চাপায় মোটরসাইকেল চালক নিহত শার্শা থানা পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ যুবলীগ নেতা ও ইউপি সদস্য আসাদুল গ্রেফতার শার্শায় ১কেজি গাঁজাসহ মাদক কারবারী আটক সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন

রাজারহাটে বিএনপির ইফতার মাহফিল

পূর্ব দিগন্ত বার্তা

রাজারহাটে বিএনপির ইফতার মাহফিল: শৃঙ্খলা বজায় রেখে দলীয় কার্যক্রম পরিচালনার আহ্বান

কুড়িগ্রামের রাজারহাটে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) উপজেলা শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে রাজারহাট সরকারি মীর ইসমাইল হোসেন কলেজ মাঠে এ আয়োজন করা হয়, যা ছিল উপজেলার দলীয় নেতাকর্মীদের জন্য এক মিলনমেলা।

রাজারহাট উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক অ্যাডভোকেট শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা।

আরও পড়ুনঃ  দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু 

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিব।

প্রধান আলোচকের বক্তব্যে আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, “জনগণের আস্থা অর্জনই দলকে শক্তিশালী করার একমাত্র পথ। নেতাকর্মীদের সবসময় সাধারণ মানুষের পাশে থেকে সেবার মানসিকতা নিয়ে কাজ করতে হবে।”

তিনি আরও বলেন, “শৃঙ্খলা বিএনপির অস্ত্র। দলীয় কার্যক্রম পরিচালনায় সবার আগে শৃঙ্খলা বজায় রাখতে হবে। জনগণের ভরসা জয় করতে হলে কোনো ধরনের উশৃঙ্খলতা থেকে বিরত থাকতে হবে এবং সুষ্ঠু ও সুসংগঠিতভাবে দলকে এগিয়ে নিয়ে যেতে হবে।”

অনুষ্ঠানে উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা বিপুল সংখ্যায় উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দও এই আয়োজনে অংশগ্রহণ করেন, যা আন্তঃদলীয় সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে।

আরও পড়ুনঃ  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময়

আলোচনা সভা শেষে দেশ ও জাতির সমৃদ্ধি এবং দলীয় নেতাকর্মীদের ঐক্য কামনা করে এক বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পরে সবাই একত্রে ইফতার বিতরণ ও ইফতার গ্রহণে অংশ নিয়ে দিনটিকে স্মরণীয় করে রাখেন। উপজেলা বিএনপির এই উদ্যোগকে স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসার চোখে দেখা হচ্ছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রাম জেলা আইনশৃঙ্খলা কমিটির সভা

আরো পড়ুন

রাজারহাটে বিএনপির ইফতার মাহফিল

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সাতক্ষীরায় আইনশৃঙ্খলা নিয়ে পুলিশের সভা

রাজারহাটে বিএনপির ইফতার মাহফিল

আপডেটের সময়: ১০:১৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ