গাইবান্ধা সদর উপজেলা বন্ধুমহলের আয়োজনে ঈদ পুনর্মিলনী ২০২৬—এক টুকরো ফিরে পাওয়া সোনালি সময়।
শিক্ষাঙ্গনের সেই প্রিয় মাঠে আবার একসাথে আমরা—ইসলামিয়া হাই স্কুলের এসএসসি ২০০৩ ব্যাচ। সময়ের ব্যবধানে দূরে সরে গেলেও হৃদয়ের বন্ধনটা আজও আগের মতোই অটুট।
শ্রদ্ধেয় শিক্ষকদের সান্নিধ্যে দাঁড়িয়ে মনে পড়ছে সেই দিনের পাঠ, শাসন, ভালোবাসা আর অসংখ্য স্মৃতি। এই মিলনমেলা যেন শুধু দেখা নয়, বরং হারিয়ে যাওয়া দিনগুলোকে নতুন করে ছুঁয়ে দেখার এক অপূর্ব উপলক্ষ।
বন্ধুত্ব থাকুক চিরসবুজ, স্মৃতিগুলো থাকুক অমলিন—এই কামনায়।




















