Dhaka ০৬:২৭ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ফুলপুরে অবৈধ মিনি ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান, বিপুল জ্বালানি জব্দ

পূর্ব দিগন্ত বার্তা

ফুলপুরে অবৈধ মিনি ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান, বিপুল জ্বালানি জব্দ

ময়মনসিংহের ফুলপুর উপজেলার আমুয়াকান্দা পয়ারী রোডে অবস্থিত মেসার্স পপি ট্রেডার্স নামক একটি মিনি ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান চলছে। অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে মজুদকৃত ডিজেল ও পেট্রোল উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি অনুমোদনবিহীনভাবে জ্বালানি তেল সংরক্ষণ ও বিক্রি করে আসছিল।বিষয়টি প্রশাসনের নজরে এলে আজ অভিযান পরিচালনা করা হয়।অভিযানের সময় স্টেশনটিতে বিপুল পরিমাণ দাহ্য পদার্থ মজুদ থাকতে দেখা যায়, যা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ বলে মন্তব্য করেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অভিযানে অংশ নেওয়া প্রশাসনের এক কর্মকর্তা জানান, লাইসেন্স ও নিরাপত্তা বিধি না মেনে জ্বালানি ব্যবসা পরিচালনা করায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। একই সঙ্গে জব্দকৃত তেলের পরিমাণ নিরূপণ ও সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অবৈধভাবে গড়ে ওঠা এমন ঝুঁকিপূর্ণ স্থাপনার বিরুদ্ধে নিয়মিত নজরদারি জোরদারের দাবি জানিয়েছেন।

আরো পড়ুন

ই-পেপার

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ফুলপুরে অবৈধ মিনি ফিলিং স্টেশনে প্রশাসনের অভিযান, বিপুল জ্বালানি জব্দ

আপডেটের সময়: ০৬:৫৪:৪৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২৬