Dhaka ১২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

ইউএনওর হস্তক্ষেপে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ক্লাস চালু

কুড়িগ্রামের রৌমারীতে নিয়োগ-সংক্রান্তের জেরে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘ এক মাস থেকে শিক্ষাজীবনে চরম অনিশ্চয়তার মুখে পড়েন শিক্ষার্থীরা। এই জটিলতার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের হস্তক্ষেপে অবশেষে সোমবার (৬ এপ্রিল) চালু হয়েছে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম।

জানা গেছে, ২০১৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ২০০-এর অধিক শিক্ষার্থী রয়েছে। নিয়োগ-সংক্রান্ত বিরোধের জের ধরে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জমিদাতার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ মার্চ থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সোহেল রানা ও মাসুদ রানা। এতে লেখাপড়া নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। তালাবদ্ধ থাকায় এক মাস ধরে আমগাছ, জামগাছতলায় কিংবা মানুষের বাড়িতে ক্লাস করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

  • চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়েন অভিভাবকরা। এ ঘটনায় বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী নামক এলাকায় বিদ্যালয়ে তালা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ষষ্ঠ শ্রেণির লিটন মিয়া, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশীসহ অন্যান্য শিক্ষার্থী বলেন, দীর্ঘ এক মাস পর তাদের প্রিয় বিদ্যালয়ে ক্লাস করতে পেরে অনেক আনন্দিত।

ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, অভিযুক্তদের শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এতে দীর্ঘ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক মাস পর এই জটিলতার সমাধান করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। সোমবার বিদ্যালয়ের মূল ফটকের ঝুলিয়ে দেওয়া তালা খোলা হয়েছে ও শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ফ্রেন্ডশিপ বিদ্যালয়ে মূল ফটকে তালা ঝুলানোর অভিযোগ শোনার পর তা সমাধান করে দেওয়া হয়েছে।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ইউএনওর হস্তক্ষেপে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ক্লাস চালু

আপডেটের সময়: ০৪:১২:৫৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬

কুড়িগ্রামের রৌমারীতে নিয়োগ-সংক্রান্তের জেরে আমবাড়ী ফ্রেন্ডশিপ প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেওয়া হয়। দীর্ঘ এক মাস থেকে শিক্ষাজীবনে চরম অনিশ্চয়তার মুখে পড়েন শিক্ষার্থীরা। এই জটিলতার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিনের হস্তক্ষেপে অবশেষে সোমবার (৬ এপ্রিল) চালু হয়েছে বিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম।

জানা গেছে, ২০১৯ সাল থেকে সুনামের সঙ্গে পরিচালিত এই প্রতিষ্ঠানে বর্তমানে ২০০-এর অধিক শিক্ষার্থী রয়েছে। নিয়োগ-সংক্রান্ত বিরোধের জের ধরে ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। জমিদাতার পরিবার থেকে শিক্ষক নিয়োগ না দেওয়ায় গত ৫ মার্চ থেকে বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন সোহেল রানা ও মাসুদ রানা। এতে লেখাপড়া নিয়ে বিপাকে পড়েন শিক্ষার্থী ও অভিভাবকরা। তালাবদ্ধ থাকায় এক মাস ধরে আমগাছ, জামগাছতলায় কিংবা মানুষের বাড়িতে ক্লাস করেছে শিক্ষার্থীরা।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

  • চরাঞ্চলে বিকল্প কোনো বিদ্যালয় না থাকায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত পড়েন অভিভাবকরা। এ ঘটনায় বুধবার দুপুর ১টার দিকে উপজেলার দাঁতভাঙ্গা ইউনিয়নের আমবাড়ী নামক এলাকায় বিদ্যালয়ে তালা দেওয়ার ষড়যন্ত্রের প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন করেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।
আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

ষষ্ঠ শ্রেণির লিটন মিয়া, চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ইসরাত জাহান ঐশীসহ অন্যান্য শিক্ষার্থী বলেন, দীর্ঘ এক মাস পর তাদের প্রিয় বিদ্যালয়ে ক্লাস করতে পেরে অনেক আনন্দিত।

ফ্রেন্ডশিপ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রফিকুল ইসলাম নাঞ্জু জানান, অভিযুক্তদের শিক্ষক নিয়োগ না দেওয়ায় বিদ্যালয়ের মূল ফটকে তালা ঝুলিয়ে দিয়েছিলেন। এতে দীর্ঘ শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যায়। দীর্ঘ এক মাস পর এই জটিলতার সমাধান করে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আলাউদ্দিন। সোমবার বিদ্যালয়ের মূল ফটকের ঝুলিয়ে দেওয়া তালা খোলা হয়েছে ও শিক্ষা কার্যক্রম চালু করা হয়েছে।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা