Dhaka ০৭:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্ষীদের বিদায় সংবর্ধনা

সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিদায় অনুষ্ঠানে মাদ্রাসার ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ, শিক্ষকমন্ডলী, অভিভাবক, সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

হাজী তফিলউদ্দীন মহিলা মাদ্রাসায় শিক্ষার্ষীদের বিদায় সংবর্ধনা

আপডেটের সময়: ০৭:০৯:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের দাখিল পরীক্ষার্থীদের বিদায় সম্বর্ধনা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) বেলা ১১টায় মাদ্রাসার ৩০জন পরীক্ষার্থীকে বিদায়ী সম্বর্ধনা প্রদান করা হয়।

মাদ্রাসার সুপার মাওলানা শফিউল্লা’র সভাপতিত্বে ও মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফারুক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজী তফিলউদ্দিন মহিলা দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির বিদ্যোৎসাহী সদস্য ও কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, রোকেয়া মনসুর মহিলা কলেজের অধ্যাপক জাহাঙ্গীর হোসেন ও শিক্ষক আলহাজ্ব আবুল হোসেন প্রমুখ। বিদায় সংবর্ধনাকালে মাদ্রাসার দাখিল পরীক্ষার্থীদের রজনীগন্ধা ও গোলাপ ফুলের শুভেচ্ছাসহ শিক্ষার্থীদের মাঝে স্কেলবক্স প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

শেষে বিদায়ী দাখিল শিক্ষার্থীদের উদ্দেশ্যে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাদ্রাসার সুপার মোঃ শেখ শফিউল্লাহ। উল্লেখ্য যে, ১৯৯৬ সালে সাবেক বস্ত্রমন্ত্রী মরহুম অ্যাডভোকেট এম মুনসুর আলী নারী শিক্ষার জন্য ও নারী জাগরণের লক্ষ্যে তার পিতার নামে হাজী তফিল উদ্দিন মহিলা দাখিল মাদ্রাসাটি প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ