Dhaka ০৮:৪০ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ বিএনএসবি চক্ষু হাসপাতালের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত মব সৃষ্টির মাধ্যমে অধ্যাপিকার বাড়ি দখলের অভিযোগ বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ পালিত, মেলা ও অলিম্পিয়াডে শিক্ষার্থীদের প্রাণবন্ত অংশগ্রহণ ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই স্টেশনকে জরিমানা সাতক্ষীরায় প্রায় ১.৮ লাখ শিশু আসছে হাম রুবেলার টিকার আওতায় ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সভা ট্রাকচাপায় কারিতাস কর্মকর্তার মৃত্যু থানায় খোলা আকাশের নিচে পড়ে নষ্ট হচ্ছে কোটি টাকার জব্দ যানবাহন

বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজে ঝিকরগাছা বিএম হাইস্কুলের দাপুটে সাফল্য

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

আরও পড়ুনঃ  ভুট্টা খেতের মিলল গৃহবধূর মরদেহ — রহস্যে ঘেরা মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হারুণ অর রশীদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে—বিজ্ঞান বিষয়ক কুইজ (মাধ্যমিক), বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র)—শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবগুলো বিভাগেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম স্থান অর্জন করে দাপুটে সাফল্য দেখিয়েছে।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার মাধ্যমিক পর্যায়ে আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় এবং ঝিকরগাছা পাইলট বালিকা বিদ্যালয় তৃতীয় স্থান লাভ করে। বিজ্ঞান অলিম্পিয়াডের জুনিয়র ও সিনিয়র গ্রুপে আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় এবং আলিমননেছা উচ্চ বালিকা বিদ্যালয় তৃতীয় হয়। অন্যদিকে সিনিয়র গ্রুপে সম্মিলনী মহিলা কলেজ প্রথম, আকিজ কলেজিয়েট স্কুল দ্বিতীয় এবং বাঁকড়া ডিগ্রি কলেজ তৃতীয় স্থান অর্জন করে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

ঝিকরগাছা বিএম হাইস্কুলের এ সাফল্যে সন্তোষ প্রকাশ করে প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নাজমুল আলম বলেন, “এই অর্জন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টার ফল।” তিনি ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।

বিকাল ৫টায় সমাপনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও সংশ্লিষ্টদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।

জনপ্রিয় পোস্ট

আধুনিক হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বিজ্ঞান অলিম্পিয়াড ও কুইজে ঝিকরগাছা বিএম হাইস্কুলের দাপুটে সাফল্য

আপডেটের সময়: ০৯:২০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ এপ্রিল ২০২৬

উদ্ভাবন নির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে যশোরের ঝিকরগাছায় ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে ১০ম বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্ত্বাবধানে এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকাল ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে ঝিকরগাছা উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিযোগিতার উদ্বোধন করেন নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ।

আরও পড়ুনঃ  কুষ্টিয়ায় রাসেল ভাইপারের কামড়ে কৃষকের মৃত্যু

এসময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মো. শাহজালাল আলম, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. নুরুল ইসলাম, সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী রাকিবুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সায়ফুল ইসলাম মোল্লা, সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. শাহিদুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মো. কামরুজ্জামান, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর হারুণ অর রশীদ, মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সোহাগসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ।

প্রতিযোগিতায় তিনটি বিভাগে—বিজ্ঞান বিষয়ক কুইজ (মাধ্যমিক), বিজ্ঞান অলিম্পিয়াড (জুনিয়র ও সিনিয়র)—শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। সবগুলো বিভাগেই অসাধারণ নৈপুণ্য প্রদর্শন করে ঐতিহ্যবাহী ঝিকরগাছা বিএম হাইস্কুল প্রথম স্থান অর্জন করে দাপুটে সাফল্য দেখিয়েছে।

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারি আটক