Dhaka ০৯:২৭ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ‘শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০এপ্রিল শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পৌর সদরের রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি। সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার এবং জিন্নাতুন্নেছা পান্না। বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিবসা সাহিত্য অঙ্গনের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল,

বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। এছাড়াও শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সংস্থার সদস্যদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

শিবসা সাহিত্য অঙ্গনের উদ্যোগে জমকালো বর্ষবরণ চিত্রাংকন ও পুরস্কার বিতরণী

আপডেটের সময়: ০৬:৪৯:১৯ অপরাহ্ন, শনিবার, ১১ এপ্রিল ২০২৬

খুলনার পাইকগাছায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপিত হয়েছে। এ উপলক্ষ্যে ঐতিহ্যবাহী ‘শিবসা সাহিত্য অঙ্গন ও সমাজকল্যাণ সংস্থা’র উদ্যোগে ১০এপ্রিল শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

পৌর সদরের রোজবাড কিন্ডারগার্টেন স্কুল মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংস্থার সভাপতি সুরাইয়া বানু ডলি। সাধারণ সম্পাদক ও প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন প্রাক্তন অধ্যক্ষ মিহির বরণ মন্ডল, পাইকগাছা প্রেসক্লাবের সভাপতি অ্যাড. এফএমএ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সরদার মোহাম্মদ নাজিম উদ্দীন, অনিতা রাণী মন্ডল, প্রাক্তন শিক্ষক অখিল কুমার সরকার এবং জিন্নাতুন্নেছা পান্না। বক্তারা বলেন, বাঙালির হাজার বছরের শ্রেষ্ঠ উৎসব পহেলা বৈশাখ। নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতির সঙ্গে পরিচয় করিয়ে দিতে শিবসা সাহিত্য অঙ্গনের এই প্রয়াস অত্যন্ত প্রশংসনীয়।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক কাউন্সিলর আসমা আহমেদ, প্রভাষক জাহাঙ্গীর আলম, সোমা রায়, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, শিক্ষক কবরি সরকার, আজমিরা সুলতানা, কওসার আলী মোড়ল,

বেতার শিল্পী কৃষ্ণা ব্যানার্জি ও প্রেসক্লাবের সহ-সভাপতি মোঃ আব্দুল আজিজ। এছাড়াও শারমিন আক্তার রিমা, চম্পা রাণী সাহা, তাসলিমা আক্তার পিয়া, সঙ্গীতা মন্ডল ও সুমাইয়া ইয়াসমিন উপস্থিত ছিলেন। বর্ষবরণ উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত