দাউদপুর মাঝপাড়া নিবাসী, ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ সভাপতি আব্দুল কাইয়ুম এর পিতা দাউদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য (মেম্বার), ও দাউদপুর কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সাবেক সম্মানিত সদস্য জনাব আব্দুল গণি সাহেবের মৃত্যুতে ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি জনাব আতাউর রহমান আতা এবং সাধারণ সম্পাদক জনাব অলিউর রহমান অলী দাউদপুর ইউনিয়ন বিএনপির পক্ষ থেকে যৌথভাবে শোক প্রকাশ করেন।
যৌথ বিবৃতিতে তারা বলেন; দাউদপুর মাঝপাড়া নিবাসী,৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল কাইয়ুম এর পিতা (আজ) ৮ অক্টোবর ভোর ৩.৩০ মিনিটের সময় ইবনে সিনা হাসপাতালে ইন্তেকাল করেন। তিনি ছিলেন একজন জনপ্রতিনিধি এবং আল্লাহর ঘর মসজিদের সাথে ছিলেন সম্পৃক্ত, আমরা তাহার রুহের মাগফিরাত কামনা করছি এবং রাব্বুল আলামীন আল্লাহ তাঁকে জান্নাতুল ফিরদউস দান করুন, শোকাহত পরিবারকে মহান সৃষ্টি কর্তা ধৈর্য ধরার তৌফিক দান করুন এবং তাহার রহমতের ছায়াতলে রাখুন।
মরহুমের জানাজার নামাজ ( ৮ অক্টোবর) আজ বাদ মাগরিব দাউদপুর শাহি ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হবে। এতে সকলের উপস্থিতি ও দোয়া কামনা করছি।
প্রতিবেদক;
মোহাম্মদ জাকির হোসাইন, সুরমা দর্পণ।
শিরোনামঃ
৩ নং ওয়ার্ড বিএনপির সিঃ সহ সভাপতি আব্দুল কাইয়ুম এর পিতার মৃত্যুতে দাউদপুর ইউনিয়ন বিএনপির শোক।
-
মোহাম্মদ জাকির হোসাইন - আপডেটের সময়: ০১:৪৫:৪৯ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
- 496
Tag :
জনপ্রিয় পোস্ট
























