Dhaka ১১:৩৪ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

দিনাজপুর পৌর শহরের সুইহারি আশ্রমপাড়ায় ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার এ এলাকায় আগুন লাগার পর ঘটনাস্থল থেকে তপন সরকার (৪৯) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৯)-এর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রবিবার গভীর রাতে হঠাৎ তপন সরকারের বাড়িতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মেঝেতে পড়ে থাকা দম্পতির নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো—তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার

এ ঘটনায় পুরো এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয়দের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত রহস্য উন্মোচন করা হোক।

জনপ্রিয় পোস্ট

রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

আপডেটের সময়: ০৯:২৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

রহস্যজনক অগ্নিকাণ্ড—ঘর থেকে স্বামী-স্ত্রীর দগ্ধ মরদেহ উদ্ধার।

দিনাজপুর পৌর শহরের সুইহারি আশ্রমপাড়ায় ভোররাতে ঘটে যাওয়া এক ভয়াবহ ও রহস্যজনক অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। সোমবার (২০ এপ্রিল) দিনাজপুর সদর উপজেলার এ এলাকায় আগুন লাগার পর ঘটনাস্থল থেকে তপন সরকার (৪৯) ও তার স্ত্রী লতা রানী সরকার (৩৯)-এর দগ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

আরও পড়ুনঃ  কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রবিবার গভীর রাতে হঠাৎ তপন সরকারের বাড়িতে আগুন দেখতে পান আশপাশের লোকজন। মুহূর্তেই আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে ঘরের ভেতরে তল্লাশি চালিয়ে মেঝেতে পড়ে থাকা দম্পতির নিথর দেহ উদ্ধার করা হয়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ঘেরের মাছ চুরির অভিযোগে দুইজন আটক

ঘটনার পরপরই এলাকাজুড়ে শোক ও রহস্যের ছায়া নেমে এসেছে। কীভাবে আগুনের সূত্রপাত হলো—তা এখনো নিশ্চিত করে বলতে পারেননি কেউ।

দিনাজপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরনবী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ স্পষ্ট নয়, তবে প্রকৃত ঘটনা উদঘাটনে তদন্ত চলছে।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি