Dhaka ১০:৪৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ কেঁচো খুঁজতে গিয়ে বেরিয়ে এলো ‘গুঁক্কু সাপ’: ময়মনসিংহে সিএনজি চাঁদাবাজি চক্রের চাঞ্চল্যকর তথ্য পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর সশস্ত্র হামলা গুলিবিদ্ধসহ আহত ৫ যশোরে ৯শ’ গ্রাম স্বর্ণ ও বৈদেশিক মুদ্রাসহ ভারতীয় আটক সাতক্ষীরায় এবি পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা সাতক্ষীরায় এসএসসি ও সমমান পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪৫৭ জন বিরলে বাসচাপায় এক বছরের শিশুর মৃত্যু। দিনাজপুরে তদন্ত সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন। চরপাড়া মোড়ে স্মার্ট এলইডি লাইট উদ্বোধন, “জামিয়া স্কয়ার” নামকরণের ঘোষণা

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

যশোরের ঝিকরগাছা পৌর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দখলমুক্তকরণে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকান, ফার্নিচার, কাঠের লগ ও চালা-ছাউনি নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরকে কেন্দ্র করে পৌর এলাকাকে দখলমুক্ত, যানচলাচল উপযোগী ও দৃষ্টিনন্দন করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঝিকরগাছা পৌর এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত ও সুশৃঙ্খল করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

আরও পড়ুনঃ  বিরলে বাসচাপায় এক বছরের শিশুর মৃত্যু।

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, “পূর্বে একাধিকবার সতর্কতা জারির পরও যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, “উচ্ছেদ অভিযান নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোর আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা বলেন, “রাস্তা ও ড্রেনেজ ব্যবস্থার ওপর অবৈধ দখল উন্নয়ন কার্যক্রমে বড় বাধা। তাই টেকসই উন্নয়নের স্বার্থে এসব দখল উচ্ছেদ অত্যন্ত জরুরি ছিল।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন স্থানে অবৈধ দখলের কারণে যানজট ও জনদুর্ভোগ চরমে পৌঁছেছিল। প্রশাসনের এ উদ্যোগে স্থানীয়দের মধ্যে স্বস্তি ফিরবে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

উখিয়ার খালকাচা বাসীর জনদুর্ভোগ

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

আপডেটের সময়: ০৬:৪৮:৩১ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

প্রধানমন্ত্রীর আগমন ঘিরে ঝিকরগাছায় দখলমুক্তকরণ অভিযান উচ্ছেদ শতাধিক অবৈধ স্থাপনা

যশোরের ঝিকরগাছা পৌর এলাকায় প্রধানমন্ত্রীর আগমনকে সামনে রেখে দখলমুক্তকরণে কঠোর অবস্থানে নেমেছে প্রশাসন। সরকারি রাস্তা ও ফুটপাত দখল করে গড়ে ওঠা টং দোকান, ফার্নিচার, কাঠের লগ ও চালা-ছাউনি নির্মিত শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

বুধবার (২২ এপ্রিল) সকাল ১১টা থেকে দুপুর পর্যন্ত পৌর সদরের বাজার এলাকা এবং গুরুত্বপূর্ণ যশোর-বেনাপোল মহাসড়কের দুই পাশে উপজেলা ও পৌর প্রশাসনের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালিত হয়।

আরও পড়ুনঃ  রৌমারীতে ঐতিহাসিক বড়াইবাড়ী দিবস পালিত, রাষ্ট্রীয় স্বীকৃতির দাবি।

প্রশাসন সূত্রে জানা যায়, আগামী সোমবার (২৭ এপ্রিল) মাননীয় প্রধানমন্ত্রীর নির্ধারিত সফরকে কেন্দ্র করে পৌর এলাকাকে দখলমুক্ত, যানচলাচল উপযোগী ও দৃষ্টিনন্দন করতে এ বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

অভিযানের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পৌর প্রশাসক সাফফাত আরা সাঈদ। পরবর্তীতে তার অনুপস্থিতিতে অভিযান পরিচালনার দায়িত্ব পালন করেন পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাফফাত আরা সাঈদ বলেন, “প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে ঝিকরগাছা পৌর এলাকাকে সম্পূর্ণ দখলমুক্ত ও সুশৃঙ্খল করতে আমরা জিরো টলারেন্স নীতিতে কাজ করছি। জনস্বার্থে এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে।

আরও পড়ুনঃ  সীমান্তে বিজিবি'র অভিযানে চোরাচালানী মালামাল জব্দ

পৌর নির্বাহী কর্মকর্তা সন্তোষ কুমার হাজরা বলেন, “পূর্বে একাধিকবার সতর্কতা জারির পরও যারা সরকারি জায়গা দখল করে রেখেছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম মোল্লা, ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম, পৌর সহায়ক কমিটির আহ্বায়ক ও বাজার পরিদর্শক সাইফুল ইসলাম সোহাগসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ শাহ জালাল আলম বলেন, “উচ্ছেদ অভিযান নির্বিঘ্ন রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিল। ভবিষ্যতেও এ ধরনের অভিযানে কঠোর আইনশৃঙ্খলা নিশ্চিত করা হবে।

আরও পড়ুনঃ  রাজারহাটে অদ্বিতা সুধী কানন ফিলিং স্টেশনে বাইকে আগুন, ভুয়া শিরোনাম নিয়ে ক্ষোভ মালিকের