Dhaka ০৩:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন মান্দায় পানি উন্নয়ন বোর্ডের সংস্কার ‎কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ মিথ্যা ধর্ষনের চেষ্টা মামলার পায়তারা করার প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন কালিগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল প্রশাসনের কঠোর ভূমিকা দাবি বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা ভূমি অফিস সড়ক অর্ধবৃষ্টিতেই পানির নিচে ড্রেনেজ না থাকায় বিপর্যস্ত জনজীবন এশিয়া ওয়ান সামিটে বাংলাদেশের গৌরব: গ্রেটেস্ট লিডার নির্বাচিত সাকিফ শামীম, গ্রেটেস্ট ব্র্যান্ড ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল সীতাকুণ্ডে নিয়ন্ত্রণহীন ড্রাম ট্রাকের ধাক্কা,কেবিনে আটকা চালক। সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ সীমান্তে পুশ-ইন প্রতিরোধে কঠোর অবস্থানে বিজিবি ১৭ ব্যাটালিয়ন নীলডুমুর।

সাতক্ষীরায় এবি পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ

সাতক্ষীরায় এবি পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ।

সাতক্ষীরার একটি এবি পাম্পে তেল বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে তেল সরবরাহ করা হচ্ছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও জনির নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ জরুরি সেবার লাইনে ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত আদায় করে নির্দিষ্ট কিছু গ্রাহককে অগ্রাধিকার ভিত্তিতে তেল নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেছেন, টাকা ছাড়া তেল পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  স্ত্রীর সামনে প্রসাব করার প্রতিবাদ করায় স্বামীকে প্রকাশ্যে হত্যার অভিযোগ

এ অবস্থায় পাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, কটূক্তি ও গালিগালাজের অভিযোগ ওঠে। এমনকি বিশৃঙ্খলার মধ্যে কয়েকটি মোটরসাইকেল ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  পাটকেলঘাটায় মামলা চলমান থাকতেই বসতভিটা ভাঙচুর- উচ্ছেদের অভিযোগ

পাম্প কর্তৃপক্ষের দাবি, তেলের সরবরাহ স্বাভাবিকের তুলনায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তারা জানায়, সকাল ৮টা থেকে প্রায় ১০টা ১৫ মিনিট পর্যন্ত তেল বিক্রি করা হয়েছে। এরপর “তেল নেই” উল্লেখ করে বিক্রি বন্ধ করে দেওয়া হয়। তবে তখনও শত শত মানুষ তীব্র রোদ উপেক্ষা করে লাইনে অপেক্ষা করছিলেন, যা নিয়ে জনমনে প্রশ্ন ও অসন্তোষ আরও বাড়ে।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টে নিয়ে বিতর্ক চরমে; তীব্র রোষানলে ব্যবসায়ী জিল্লু

এ ঘটনায় অনেকেই প্রশ্ন তুলেছেন, পাম্প কর্তৃপক্ষ ইচ্ছাকৃতভাবে কিছু গ্রাহককে সুবিধা দিচ্ছে কিনা। সাংবাদিকরা বিষয়টি জানতে চাইলে পাম্পের ম্যানেজার সরাসরি কোনো মন্তব্য না করে প্রেসক্লাবের মাধ্যমে যোগাযোগ করতে বলেন, যা পরিস্থিতিকে আরও বিতর্কিত করে তোলে।

ভুক্তভোগীরা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

নওগাঁর মান্দায় খাল পুনঃখননের দাবিতে মানববন্ধন

সাতক্ষীরায় এবি পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ

আপডেটের সময়: ০৬:৫৪:২৬ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬

সাতক্ষীরায় এবি পাম্পে তেল বিক্রিতে অনিয়মের অভিযোগ।

সাতক্ষীরার একটি এবি পাম্পে তেল বিক্রিকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। অভিযোগ উঠেছে, একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে অতিরিক্ত টাকা নিয়ে তেল সরবরাহ করা হচ্ছে, যা নিয়ে সাধারণ গ্রাহকদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রনি ও জনির নেতৃত্বে একটি সংঘবদ্ধ গ্রুপ জরুরি সেবার লাইনে ৫০ থেকে ১০০ টাকা অতিরিক্ত আদায় করে নির্দিষ্ট কিছু গ্রাহককে অগ্রাধিকার ভিত্তিতে তেল নেওয়ার সুযোগ করে দিচ্ছে। এতে সাধারণ মানুষ দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না। অনেকেই অভিযোগ করেছেন, টাকা ছাড়া তেল পাওয়া প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

আরও পড়ুনঃ  ফেসবুক পোস্টে নিয়ে বিতর্ক চরমে; তীব্র রোষানলে ব্যবসায়ী জিল্লু

এ অবস্থায় পাম্প এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে দুর্ব্যবহার, কটূক্তি ও গালিগালাজের অভিযোগ ওঠে। এমনকি বিশৃঙ্খলার মধ্যে কয়েকটি মোটরসাইকেল ফেলে দেওয়ার ঘটনাও ঘটেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

আরও পড়ুনঃ  বেনাপোলে বাংলা টিভির সাংবাদিকের ওপর হামলা