Dhaka ০৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

  • ডেক্স রিপোর্ট
  • আপডেটের সময়: ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
  • 19

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

মাননীয় প্রধানমন্ত্রী,

ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপির পক্ষ থেকে আপনাকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও গভীর শ্রদ্ধা।

বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধার, রাষ্ট্রীয় শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মানুষের ন্যায্য অধিকার নিশ্চিতকরণে আপনার দৃঢ় ও সময়োপযোগী নেতৃত্বে যে নতুন রাজনৈতিক অধ্যায়ের সূচনা হয়েছে, তা নিঃসন্দেহে জাতির জন্য এক গুরুত্বপূর্ণ মাইলফলক। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে আপনার নেতৃত্বে সরকার গঠনের পর অল্প সময়েই গৃহীত সাহসী ও দূরদর্শী পদক্ষেপ জনগণের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

মাননীয় প্রধানমন্ত্রী,
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি—এনডিপি ১৯৮৯ সালে প্রতিষ্ঠিত হয় প্রখ্যাত সাংবাদিক ও রাজনীতিবিদ আনোয়ার জাহিদ এবং শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী-এর নেতৃত্বে। প্রতিষ্ঠালগ্ন থেকেই খোন্দকার গোলাম মোর্তজা সিনিয়র ভাইস চেয়ারম্যান হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছেন এবং বর্তমানে তিনি দলের চেয়ারম্যান হিসেবে দায়িত্বে রয়েছেন।

১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে, যখন জামায়াত ও জাতীয় পার্টিসহ অধিকাংশ রাজনৈতিক দল নির্বাচন বর্জন করে, তখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর আহ্বানে এনডিপি সারাদেশে প্রার্থী দেয়।

আরও পড়ুনঃ  আধিপত্য বিস্তার নিয়ে দফায় দফায় সংঘর্ষ, আহত ২০

সে নির্বাচনে এনডিপির চেয়ারম্যান খোন্দকার গোলাম মোর্তজা পাবনা-সুজানগর আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন। স্থানীয় পর্যায়ে প্রত্যাশিত সহযোগিতা না পাওয়ায় তিনি বিজয়ী হতে না পারলেও “বাঘ” প্রতীক নিয়ে তাঁর অংশগ্রহণ দলের রাজনৈতিক অঙ্গীকার ও সাহসিকতার উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে রয়েছে।

এনডিপি দীর্ঘদিন ধরে ২০ দলীয় জোটের একজন বিশ্বস্ত অংশীদার হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর নেতৃত্বে গণতন্ত্র রক্ষার আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেছে। ফ্যাসিবাদী শাসনামলে দেশনেত্রীর মুক্তির দাবিতে এনডিপি প্রথমদিকেই খোলা চিঠি প্রদানসহ রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করেছে। বিএনপির দুঃসময়ে এনডিপি সবসময় দৃঢ়ভাবে পাশে থেকেছে এবং ভবিষ্যতেও আপনার আহ্বানে সাড়া দিতে অঙ্গীকারবদ্ধ।

মাননীয় প্রধানমন্ত্রী,
দুঃখজনক হলেও সত্য যে, রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে এনডিপি এখনো নির্বাচন কমিশনের নিবন্ধন থেকে বঞ্চিত। অথচ “বাঘ” প্রতীক নিয়ে শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন—যা দলের গণভিত্তি ও গ্রহণযোগ্যতার প্রমাণ বহন করে। ২০০৮ সাল থেকে নিজস্ব প্রতীক না থাকায় আমরা কোনো নির্বাচনে অংশগ্রহণ করতে পারিনি; তবুও গণতন্ত্রের প্রতিটি আন্দোলনে আমরা রাজপথে সক্রিয় ছিলাম, আছি এবং থাকবো।

২০১৮ সালে আমরা আনুষ্ঠানিকভাবে জোট ত্যাগ করলেও আদর্শগতভাবে কখনোই বেগম খালেদা জিয়া বা জিয়া পরিবার থেকে বিচ্ছিন্ন হইনি। কঠিন সময়ে এনডিপির মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা “মায়ের ডাক” আন্দোলনসহ বিভিন্ন কর্মসূচিতে নেতৃত্ব দিয়ে গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষার প্রথম দিন সম্পন্ন, অনুপস্থিত ১৩

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনডিপি সরাসরি অংশগ্রহণ না করলেও বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে ঢাকা-১২ ও ঢাকা-১৪ আসনে মিডিয়া কার্যক্রম পরিচালনা এবং ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসনে প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করেছি।

মাননীয় প্রধানমন্ত্রী,
বর্তমান সময়ে জাতীয় ঐক্য, সহনশীলতা ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করা অত্যন্ত জরুরি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে—যা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুনঃ  কোচাশহরে হোসিয়ারী শিল্পের ডাটাবেইজ তৈরির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

এনডিপি সবসময় ইতিবাচক, গঠনমূলক ও দায়িত্বশীল রাজনীতিতে বিশ্বাস করে। আমরা ক্ষমতার অংশীদার হওয়ার চেয়ে গণতন্ত্রের শক্তিশালী ভিত্তি নির্মাণে সহযোগী হতে চাই। আমরা আপনার ভালো কাজের প্রশংসা করবো এবং প্রয়োজনে গঠনমূলক সমালোচনার মাধ্যমে যেকোনো অনিয়ম বা বিচ্যুতি আপনার দৃষ্টিগোচর করবো—এটাই আমাদের রাজনৈতিক অঙ্গীকার।
মাননীয় প্রধানমন্ত্রী,
আপনার নেতৃত্বে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীরউত্তম এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়া-এর অসমাপ্ত স্বপ্ন বাস্তবায়িত হবে—এই প্রত্যাশা আমাদের দৃঢ় বিশ্বাসে পরিণত হয়েছে।
পরিশেষে, আপনার সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং রাষ্ট্র পরিচালনায় অব্যাহত সাফল্য কামনা করছি।

আপনার সফলতা কামনায় বিনীত

খোন্দকার গোলাম মোর্তজা
চেয়ারম্যান
ন্যাশনাল ডেমোক্রেটিক পার্টি -এনডিপি
এবং

মো. মঞ্জুর হোসেন ঈসা
মহাসচিব, এনডিপি

তারিখ: ২২ এপ্রিল ২০২৬

জনপ্রিয় পোস্ট

মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বরাবর এনডিপির খোলা চিঠি

আপডেটের সময়: ১১:১৫:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬

আরও পড়ুনঃ  ৪০৯ বোতল ফেন্সিডিলসহ দুই মাদককারবারি আটক

সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এনডিপি সরাসরি অংশগ্রহণ না করলেও বিএনপির পক্ষে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছে। বিশেষ করে ঢাকা-১২ ও ঢাকা-১৪ আসনে মিডিয়া কার্যক্রম পরিচালনা এবং ঢাকা-১৩ ও ঢাকা-১৭ আসনে প্রচারণায় সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে আমরা আমাদের অবস্থান সুস্পষ্ট করেছি।

মাননীয় প্রধানমন্ত্রী,
বর্তমান সময়ে জাতীয় ঐক্য, সহনশীলতা ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করা অত্যন্ত জরুরি। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি, কিছু ব্যক্তি দায়িত্বজ্ঞানহীন ও শিষ্টাচারবহির্ভূত বক্তব্য দিয়ে বিভ্রান্তি ও বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের কর্মকাণ্ড গণতন্ত্রের অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারে—যা কোনোভাবেই কাম্য নয়।

আরও পড়ুনঃ  সন্ত্রাসী হামলা যুবদল নেতা সবুজ আহমদ গুরুতর আহত।