Dhaka ০৯:২৩ অপরাহ্ন, শনিবার, ০২ মে ২০২৬, ১৯ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে সাতক্ষীরায় ১১ দলের গণমিছিল শার্শায় স্কুল ছাত্রী ধর্ষণের চেষ্টায় অভিযুক্ত যুবক আটক হত্যা করলো রামগঞ্জে লাশ মিললো হাজিগঞ্জে গাইবান্ধায় টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত জেলা পুলিশের উদ্যোগে বিজয়নগরে মাদকবিরোধী সমাবেশ উলিপুরে এনসিপিতে যোগ দিলেন বিভিন্ন দলের নেতারা সাতক্ষীরার সীমান্ত থেকে ক্রিস্টাল মেথসহ প্রায় ৬ কোটি টাকার মাদক ও চোরাচালানী পণ্য জব্দ উলিপুরে প্রাথমিক বিদ্যালয়ের গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন আরিফ হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার, দুই দিনের রিমান্ড মঞ্জুর

গাইবান্ধায় টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরাঞ্চলে টেকসই কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি শহরের হোটেল আর রহমানে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্মশালায় প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা মাঠ পর্যায়ে এসব জ্ঞান প্রয়োগ করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা খামারবাড়ির উপপরিচালক আতিকুল ইসলাম, গাইবান্ধা সদরের উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ সোহেল রানা, রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম এবং কোয়ালিটি মনিটরিং অফিসার মোঃ নাজমুল হাসান।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সাংবাদিকের বাড়িতে জলাবদ্ধতা পানি নিষ্কাশনের পথ বন্ধের অভিযোগ

বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিতে টেকসই পদ্ধতি অনুসরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা অধিক ফলনশীল ও মানসম্মত ফসল উৎপাদনে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ভোক্তা অধিকার অভিযানে ৩ ক্লিনিকে জরিমানা

কর্মশালাটি কৃষকদের মাঝে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।

জনপ্রিয় পোস্ট

সীমান্তে বিজিবির বিশেষ অভিযানে চিংড়ীরেনুসহ প্রায় ১৮ লাখ টাকার চোরাচালানী মালামাল জব্দ

গাইবান্ধায় টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৬:৫৯:৪৩ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬

গাইবান্ধায় টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

উত্তরাঞ্চলে টেকসই কৃষি চর্চার মাধ্যমে নিরাপদ ও মানসম্মত খাদ্য উৎপাদন নিশ্চিত করার লক্ষ্যে গাইবান্ধায় একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাক সিড অ্যান্ড অ্যাগ্রো এন্টারপ্রাইজের উদ্যোগে আয়োজিত এ কর্মশালাটি শহরের হোটেল আর রহমানে অনুষ্ঠিত হয়।

আরও পড়ুনঃ  পাবনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কর্মশালায় প্রায় শতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এতে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, নিরাপদ খাদ্য উৎপাদনের কৌশল এবং টেকসই কৃষি ব্যবস্থাপনার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হয়। অংশগ্রহণকারী কৃষকদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়, যাতে তারা মাঠ পর্যায়ে এসব জ্ঞান প্রয়োগ করতে পারেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাইবান্ধা খামারবাড়ির উপপরিচালক আতিকুল ইসলাম, গাইবান্ধা সদরের উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মোঃ সোহেল রানা, রংপুর অঞ্চলের রিজিওনাল ম্যানেজার মোঃ রশিদুল ইসলাম এবং কোয়ালিটি মনিটরিং অফিসার মোঃ নাজমুল হাসান।

আরও পড়ুনঃ  নবাগত ইউ এন ওর সাথে সাংবাদিকদের মতবিনিময় অনুষ্ঠিত

বক্তারা বলেন, বর্তমান সময়ে কৃষিতে টেকসই পদ্ধতি অনুসরণ এবং নিরাপদ খাদ্য উৎপাদনে সচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি। আধুনিক প্রযুক্তির ব্যবহার ও যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে কৃষকরা অধিক ফলনশীল ও মানসম্মত ফসল উৎপাদনে সক্ষম হবেন বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা রিপোর্টার্স ক্লাবে দোয়া মাহফিল, কমিটির পদ পুনর্বিন্যাস