Dhaka ১১:৫১ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোরিকশাচালক মো. রাজিব হোসেন (১৪) হত্যার মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে তাঁর সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ। বানর ৪ থেকে ৫ বছর ধরে লালনপালন করে আসছে গিয়াস। সব সময় তার সঙ্গী হয়ে থাকেন এই বানরটি।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে মাদকবিরোধী অভিযান: কারাদণ্ড ৩ গ্রেফতার ১

গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশাচালক রাজিবকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে ট্যাপেন্টাডলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার।

এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিন গেসুকে প্রধান আসামি করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছিল। “রাজ” নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাঁকে সেই পোষা বানরটিসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  জলাবদ্ধতা থেকে অর্ধশত পরিবারকে মুক্ত করলেন কাউন্সিলর পদপ্রার্থী

এদিকে রাতে বানরটিকে থানায় আনার পর সেটি দেখতে কৌতূহলী মানুষ ভিড় জমায়। থানার ভেতরে ছোটাছুটি করতে থাকে বানরটি। পুলিশ সদস্যদেরও বানরটিকে সামলাতে হিমশিম খেতে দেখা যায়।

জনপ্রিয় পোস্ট

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর

আপডেটের সময়: ০৬:৫৮:২৭ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

লক্ষ্মীপুরে হত্যা মামলার আসামীর সাথে থানায় পোষা বানর

লক্ষ্মীপুরের রায়পুরে কিশোর অটোরিকশাচালক মো. রাজিব হোসেন (১৪) হত্যার মামলার প্রধান আসামি গিয়াস উদ্দিন গেসুকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল সোমবার রাতে চাঁদপুর সদরের ওয়্যারলেস এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

একই সময়ে তাঁর সঙ্গে থাকা একটি পোষা বানরকেও থানায় নিয়ে আসে পুলিশ। বানর ৪ থেকে ৫ বছর ধরে লালনপালন করে আসছে গিয়াস। সব সময় তার সঙ্গী হয়ে থাকেন এই বানরটি।

আরও পড়ুনঃ  আন্তর্জাতিক নার্স দিবসে র‍্যালি ও আলোচনা সভা:

গ্রেপ্তার গিয়াস উদ্দিন রায়পুরের চর আবাবিল ইউনিয়নের বাসিন্দা। হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে গত শুক্রবার রাতে অটোরিকশাচালক রাজিবকে হত্যার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

আরও পড়ুনঃ  সাংবাদিক পাপুলের উপর হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবী।

এ ঘটনায় গত শনিবার রাতে নিহত রাজিবের বাবা মো. মোস্তফা বাদী হয়ে থানায় হত্যা মামলা করেন। মামলায় গিয়াস উদ্দিন গেসুকে প্রধান আসামি করা হয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মিয়া বলেন, ‘গিয়াস উদ্দিনের একটি পোষা বানর ছিল। “রাজ” নামের ওই বানরকে নিয়েই ঘটনার পর বাড়ি থেকে পালিয়ে যান তিনি। তাঁকে সেই পোষা বানরটিসহ গ্রেপ্তার করা হয়েছে। বানরটি বর্তমানে থানা হেফাজতে রয়েছে। সেটি বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে।

আরও পড়ুনঃ  রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন