Dhaka ০৪:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ

দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আসন্ন গণশুনানিকে সামনে রেখে গাইবান্ধায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

আরও পড়ুনঃ  রাজারহাটে কৃষিতে নতুন প্রযুক্তি টেকসই নিয়ে পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত।

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মুশফিকুর রহমান দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয় আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের পাবলিক লাইব্রেরির সামনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মোট তিনটি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

এছাড়া সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
গণশুনানিতে যেন ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারেন সে লক্ষ্যে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  গোলাপবাগ খাদ্য গুদাম অভ্যন্তরীণ বোরো ধান চাল ও গম সংগ্রহ শুভ উদ্বোধন

অন্যদিকে গণমাধ্যমকর্মীরা দুদকের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে জেলার বিভিন্ন সরকারি দপ্তরে বিদ্যমান দুর্নীতির বিষয়গুলো মৌখিকভাবে তুলে ধরেন। তারা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রমের মাধ্যমে দুর্নীতি পুরোপুরি নির্মূল না হলেও অনেকাংশে নিয়ন্ত্রণে আসবে।

জনপ্রিয় পোস্ট

যশোরে স্বর্ণের বারসহ ৩জন আটক,প্রাইভেটকার জব্দ

দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

আপডেটের সময়: ০৭:৪৬:৫৬ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬

গাইবান্ধার দুদকের গণশুনানি ঘিরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত

গাইবান্ধায় দুর্নীতি দমন কমিশন (দুদক) আয়োজিত আসন্ন গণশুনানিকে সামনে রেখে গাইবান্ধায় স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৬ মে) বেলা সাড়ে ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।

দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উদ্যোগে এবং গাইবান্ধা জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) যাদব সরকার।

আরও পড়ুনঃ  মুক্তাগাছার মনতলায় ট্রাক-সিএনজি মুখোমুখি সংঘর্ষ: নিহত ৩

সভায় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক (ডিডিএলজি) মোঃ মুশফিকুর রহমান দুদকের সমন্বিত রংপুর জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ শাওন মিয়া গাইবান্ধা জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি এম আব্দুস সালামসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত হয়ে।

ঘণ্টাব্যাপী মতবিনিময় সভায় দুদকের পক্ষ থেকে জানানো হয় আগামী ১১ মে গাইবান্ধা জেলা ইনডোর স্টেডিয়ামে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক গণশুনানি অনুষ্ঠিত হবে।
এ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে শহরের পাবলিক লাইব্রেরির সামনে এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে মোট তিনটি স্থানে অস্থায়ী অভিযোগ বক্স স্থাপন করা হয়েছে।

আরও পড়ুনঃ  গাইবান্ধায় টেকসই কৃষি ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

এছাড়া সাধারণ জনগণকে সচেতন করতে লিফলেট বিতরণ ও মাইকিং কার্যক্রম চলমান রয়েছে। ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে দুর্নীতিগ্রস্ত কর্মকর্তাদের আইনের আওতায় আনার আশ্বাস দেন সংশ্লিষ্টরা।
গণশুনানিতে যেন ভুক্তভোগীরা সরাসরি অভিযোগ উপস্থাপন করতে পারেন সে লক্ষ্যে সবাইকে সক্রিয়ভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  বাংলাদেশ দলকে বিদায় জানিয়ে ক্যাবরেরার আবেগঘন বার্তা!