Dhaka ১২:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

প্রবাসী সম্মাননা ২০২৫ পেলেন বদরুল মুত্তোকীন চৌধুরী।

  • রুসেল আহমদ
  • আপডেটের সময়: ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • 231

.
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, BCCC ট্রাস্টের কর্ণধার ও যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির আজীবন সদস্য বদরুল মোত্তাকীন চৌধুরী প্রবাসী সম্মাননা ২০২৫” এ ভূষিত হয়েছেন। প্রবাসে থেকে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত প্রবাসী সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন BCCC ট্রাস্টের পরিচালক রুমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু নাসের খান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বদরুল মোত্তাকীন চৌধুরীর মতো প্রবাসী ব্যক্তিত্বরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করছেন।
বদরুল মুত্তোকীন চৌধুরী সুরমা দর্পণকে জানান , এই স্বীকৃতি দীর্ঘদিনের মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
রুসেল আহমদ, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে
Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

প্রবাসী সম্মাননা ২০২৫ পেলেন বদরুল মুত্তোকীন চৌধুরী।

আপডেটের সময়: ০৬:৫৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫

.
যুক্তরাষ্ট্র প্রবাসী বিশিষ্ট সমাজসেবক, BCCC ট্রাস্টের কর্ণধার ও যুক্তরাষ্ট্র ল’ সোসাইটির আজীবন সদস্য বদরুল মোত্তাকীন চৌধুরী প্রবাসী সম্মাননা ২০২৫” এ ভূষিত হয়েছেন। প্রবাসে থেকে বাংলাদেশ ও প্রবাসী বাংলাদেশিদের কল্যাণে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
গত ২৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সিলেটের কবি নজরুল অডিটোরিয়ামে আয়োজিত প্রবাসী সম্মাননা ২০২৫ অনুষ্ঠানে তার পক্ষে সম্মাননাটি গ্রহণ করেন BCCC ট্রাস্টের পরিচালক রুমা আক্তার।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু নাসের খান। তিনি তার বক্তব্যে বলেন, প্রবাসীরা দেশের অর্থনীতি ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। বদরুল মোত্তাকীন চৌধুরীর মতো প্রবাসী ব্যক্তিত্বরা মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে দেশের ভাবমূর্তি আন্তর্জাতিক পরিমণ্ডলে উজ্জ্বল করছেন।
বদরুল মুত্তোকীন চৌধুরী সুরমা দর্পণকে জানান , এই স্বীকৃতি দীর্ঘদিনের মানবসেবা ও সমাজকল্যাণমূলক কাজের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ প্রবাসী কমিউনিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রতিবেদক
রুসেল আহমদ, সুরমা দর্পণ।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা