Dhaka ১০:০৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

সাতক্ষীরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

সাতক্ষীরা জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে জেলার বিভিন্ন এলাকায় আধুনিক ও সহজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জানান, সাতক্ষীরা জেলায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্র চালু রয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছা থানায় চুরির অভিযোগ দায়ের করে নিরাপত্তাহীনতায় নারী

এছাড়া ভূমিসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণবান্ধব করতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস এবং ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস নিরলসভাবে কাজ করছে। এসব অফিসের মাধ্যমে নামজারি, খাজনা প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এ মেলায় মোট ১৬টি স্টল থাকবে। প্রতিটি স্টলে নাগরিকদের সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কাউসার আজিজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক ভূমিসেবা গ্রহণ করতে পারছে। তবে মাঠপর্যায়ে জনগণের সচেতনতা বাড়ানো এবং সেবার মান আরও উন্নত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, মেলার দ্বিতীয় দিনে ভূমি ব্যবস্থাপনা ও সেবার আধুনিকায়ন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। একইদিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

মেলার শেষ দিনে বিকেলে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থী ও বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হবে।
জেলা প্রশাসক কাউসার আজিজের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেসব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিষ্ণুপদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন,

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শরীফ আসিফ রহমানসহ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

সাতক্ষীরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

আপডেটের সময়: ০৪:৫৯:৪৬ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬

সাতক্ষীরায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা

সাতক্ষীরা জেলা বর্তমানে দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভূমিসেবা কেন্দ্রসমৃদ্ধ জেলা হিসেবে পরিচিতি লাভ করেছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কাউসার আজিজ। তিনি বলেন, জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে জেলার বিভিন্ন এলাকায় আধুনিক ও সহজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে জেলা প্রশাসন।

রোববার (১৭ মে) সকালে সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেসব্রিফিংয়ে তিনি এসব তথ্য তুলে ধরেন। তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
জেলা প্রশাসক জানান, সাতক্ষীরা জেলায় বর্তমানে ৪৩টি ভূমিসেবা কেন্দ্র চালু রয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

এছাড়া ভূমিসেবা কার্যক্রমকে আরও কার্যকর ও জনগণবান্ধব করতে ৭টি উপজেলা ভূমি অফিস, ২টি পৌর ভূমি অফিস এবং ৫৬টি ইউনিয়ন ভূমি অফিস নিরলসভাবে কাজ করছে। এসব অফিসের মাধ্যমে নামজারি, খাজনা প্রদান, ভূমি সংক্রান্ত তথ্য যাচাই, রেকর্ড সংশোধনসহ বিভিন্ন সেবা সাধারণ মানুষ সহজেই পাচ্ছেন।

তিনি আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন করা হয়েছে। জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অনুষ্ঠিতব্য এ মেলায় মোট ১৬টি স্টল থাকবে। প্রতিটি স্টলে নাগরিকদের সরাসরি বিভিন্ন ধরনের ভূমিসেবা প্রদান করা হবে। পাশাপাশি ভূমি সংক্রান্ত অভিযোগ গ্রহণ করে তাৎক্ষণিক সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

কাউসার আজিজ বলেন, ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে ভূমি ব্যবস্থাপনাকে আধুনিকায়ন করা হয়েছে। এখন মানুষ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে অনেক ভূমিসেবা গ্রহণ করতে পারছে। তবে মাঠপর্যায়ে জনগণের সচেতনতা বাড়ানো এবং সেবার মান আরও উন্নত করতে এ ধরনের মেলার আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি জানান, মেলার দ্বিতীয় দিনে ভূমি ব্যবস্থাপনা ও সেবার আধুনিকায়ন বিষয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হবে। একইদিনে শিক্ষার্থীদের অংশগ্রহণে ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এতে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেবে।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন