Dhaka ০৯:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

দিনাজপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক তৎপরতা শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় ফেডারেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিনাজপুরে নির্বাচনী সকল প্রার্থীর সাথে মতবিনিময় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ কবীর মিঠুসহ কেন্দ্রীয় ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ দিনাজপুরে উপস্থিত হন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে হরিণের সংখ্যা বাড়লেও বন্ধ হয়নি শিকার।

প্রেস ক্লাবে প্রার্থীদের সাথে মতবিনিময় দিনাজপুর প্রেস ক্লাব-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭-এর আগামী নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

জেলা বিএনপি কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ প্রেস ক্লাবের কর্মসূচি শেষে ফেডারেশনের নেতৃবৃন্দ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দিনাজপুর জেলা বিএনপি কার্যালয়ে গমন করেন। সেখানে তারা জেলা বিএনপির সর্বস্তরের নেতাকর্মী ও শীর্ষ নেতৃবৃন্দের সাথে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সময় দেশের বর্তমান পরিবহন খাতের পরিস্থিতি এবং শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া নিয়ে পারস্পরিক আলোচনা হয়।

সাক্ষাতের এক পর্যায়ে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান দিনাজপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি-র সাথে এক একান্ত বৈঠকে মিলিত হন। অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই বৈঠকে ১১৬৭ মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে এবং স্থানীয় পরিবহন সেক্টরের সার্বিক শৃঙ্খলা রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কৌশলগত আলোচনা সম্পন্ন হয়।

আরও পড়ুনঃ  রামগঞ্জে ফায়ার সার্ভিস সপ্তাহ উদ্বোধন

প্রতিনিধি দলের এই সফরের মধ্য দিয়ে দিনাজপুরের পরিবহন অঙ্গনে নির্বাচনী আমেজ আরও জোরদার হয়েছে এবং সাধারণ শ্রমিকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

জনপ্রিয় পোস্ট

শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

আপডেটের সময়: ০৬:৪৮:২৬ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

দিনাজপুরে শ্রমিক ইউনিয়ন নির্বাচন ঘিরে ফেডারেশন নেতাদের তৎপরতা

দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-১১৬৭)-এর আসন্ন নির্বাচনকে সামনে রেখে ব্যাপক তৎপরতা শুরু করেছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এরই ধারাবাহিকতায় ফেডারেশনের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল দিনাজপুরে নির্বাচনী সকল প্রার্থীর সাথে মতবিনিময় এবং স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের ভারপ্রাপ্ত সভাপতি শামসুর রহমান দুদু, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর খান এবং সাংগঠনিক সম্পাদক সৈয়দ আহমেদ কবীর মিঠুসহ কেন্দ্রীয় ফেডারেশনের অন্যান্য নেতৃবৃন্দ দিনাজপুরে উপস্থিত হন।

আরও পড়ুনঃ  বেড়ায় তিন দিনব্যাপী ভূমি সেবা মেলার সফল সমাপ্তি

প্রেস ক্লাবে প্রার্থীদের সাথে মতবিনিময় দিনাজপুর প্রেস ক্লাব-এ আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে ফেডারেশনের নেতৃবৃন্দ দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়ন ১১৬৭-এর আগামী নির্বাচনের সকল প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় নির্বাচনের সার্বিক পরিস্থিতি, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ এবং শ্রমিকদের অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আরও পড়ুনঃ  ইয়াবা সম্রাট’ হাসানের ১ বছরের কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা