Dhaka ০৫:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবির সদস্যরা।

বুধবার (২০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী, মাদরা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আরও পড়ুনঃ  আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন'

বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির একটি দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা থেকে ৩ লাখ ৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কালিয়ানী বিওপি নীলকুঠি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

অন্যদিকে কাকডাঙ্গা বিওপি দখলের মোড় এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ৪ লাখ ২০ হাজার টাকা, হিজলদী বিওপি ১ লাখ ৬০ হাজার ৯০০ টাকা এবং চান্দুরিয়া বিওপি কাদপুর এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

বিজিবি জানায়, চোরাকারবারীরা শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে এসব পণ্য ভারত থেকে বাংলাদেশে পাচারের চেষ্টা করছিল। এ ধরনের চোরাচালান দেশীয় শিল্পের ক্ষতি করছে এবং সরকারকে বিপুল রাজস্ব থেকে বঞ্চিত করছে।

এদিকে বিজিবির এ ধরনের অভিযানকে সাধুবাদ জানিয়েছে স্থানীয় জনগণ। তারা সীমান্ত এলাকায় চোরাচালান রোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

আপডেটের সময়: ০৮:০২:২৯ অপরাহ্ন, বুধবার, ২০ মে ২০২৬

সাতক্ষীরার সীমান্ত থেকে বিজিবির অভিযানে মাদকসহ সাড়ে ১৩ লাখ টাকার চোরাচালান পন্য জব্দ

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে প্রায় ১৩ লাখ ৪২ হাজার ১০০ টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল ও মাদকদ্রব্য জব্দ করেছে সাতক্ষীরা ব্যাটেলিয়ন ৩৩ বিজিবির সদস্যরা।

বুধবার (২০ মে) সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীন তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা, হিজলদী, মাদরা ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্টের টহলদল নিজ নিজ দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।

আরও পড়ুনঃ  রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

বিজিবি সূত্র জানায়, তলুইগাছা বিওপির একটি দল সীমান্ত পিলার ১২/৩-এস থেকে প্রায় ৮০০ গজ ভেতরে সদর উপজেলার চৌরঙ্গী মোড় এলাকা থেকে ৩ লাখ ৬ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। একইভাবে কালিয়ানী বিওপি নীলকুঠি এলাকা থেকে ৭০ হাজার টাকা মূল্যের ভারতীয় ঔষধ উদ্ধার করে।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

অন্যদিকে কাকডাঙ্গা বিওপি দখলের মোড় এলাকা থেকে ১৫ হাজার টাকা মূল্যের ১০ বোতল ভারতীয় মদ জব্দ করে। মাদরা বিওপি শ্মশানঘাট এলাকা থেকে ৪ লাখ ২০ হাজার টাকা, হিজলদী বিওপি ১ লাখ ৬০ হাজার ৯০০ টাকা এবং চান্দুরিয়া বিওপি কাদপুর এলাকা থেকে ৩ লাখ টাকা মূল্যের ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করতে সক্ষম হয়।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ