ময়মনসিংহের আলোচিত আজাদ হত্যা মামলার আসামী নূরুল আবারও গ্রেফতার।
ময়মনসিংহের আলোচিত আজাদ হত্যা মামলার অন্যতম আসামী নূরুলকে আবারও গ্রেফতার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
জানা গেছে, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে নগরের মহারাজা খামার বাড়ী এলাকার সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শিবিরুল ইসলাম-এর নেতৃত্বে এসআই সোহেল রানা সহ সঙ্গীয় ফোর্স এ অভিযান পরিচালনা করেন।
উল্লেখ্য, যুবলীগ নেতা আজাদ শেখ হত্যাকাণ্ডে ময়মনসিংহ জেলায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছিল। নৃশংস এ হত্যাকাণ্ডে আজাদ শেখকে হত্যা করার পর তার কলিজা তুলে নেওয়ার অভিযোগ উঠে, যা জনমনে তীব্র ক্ষোভ ও আতঙ্কের জন্ম দেয়।
পুলিশ জানিয়েছে, এ মামলার আসামী নূরুলকে গ্রেফতারের মাধ্যমে তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি এসেছে। এছাড়াও মামলার অন্যান্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।






















