Dhaka ০৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি নবারুণ বালিকা বিদ্যালয়ে শৃঙ্খলা ও পাঠদান নিয়ে প্রশ্ন গোপালগঞ্জে মুকসুদপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয় মোট ১২ বার চুরি টুঙ্গিপাড়ায় দুই খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা ১৪ হাজার টাকা স্বচ্ছলতার স্বপ্নে প্রবাসে পাড়ি, মাটিচাপায় নিভে গেল শরিফুলের প্রাণ কাশিয়ানীতে র‌্যাব সদস্যের দাপটে অসহায় ১০ পরিবার দেবীচরণ দুর্গা মন্দিরের ভাঙা প্রবেশপথে জিও-ব্যাগ ও ভিডি বালু  গ্রাম আদালতকে জনপ্রিয় করতে কুড়িগ্রামে মতবিনিময় শার্শায় পাটের বাম্পার ফলন, ভালো দাম পেয়ে খুশি চাষিরা সীমান্তে মাদক ও চোরাচালানী মালামাল জব্দ

পরিবারকে নিঃস্ব করতে চুরি শেষে আগুন, পুড়ল বাবার স্মৃতি

বেড়ায় পরিবারকে নিঃস্ব করতে চুরি শেষে আগুন, পুড়ল বাবার স্মৃতি

পাবনার বেড়া উপজেলার জোড়দাহ গ্রামে এক নির্মম ও নৃশংস চুরির পর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৩ মে (শনিবার) দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি, ট্রাংক ও ওয়ারড্রোব থেকে মূল্যবান মালামাল, নগদ অর্থ সহ টিভি, ফ্রিজ, কম্পিউটার ও গ্যাস সিলিন্ডার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সহপাঠীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু

লুটপাট শেষেই ক্ষান্ত হয়নি তারা পুরো ঘটনাটিকে আড়াল করার উদ্দেশ্যে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে প্রতিবেশি মো: মোতালেব প্রথম আগুন জ্বলতে দেখে দেলোয়ার হাসানকে মুঠোফোনে বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে আগুন আরো ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে চেষ্টা করে।

আরও পড়ুনঃ  সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্রসহ পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। আগুন নিভে যাওয়ার পর উপস্থিত সবাই দেখতে পায় যে ২টি ঘরের তালা ভাঙা। এছাড়াও টাঙ্ক আলমারির তালা ভাঙ্গা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ব্রেক বিকল হয়ে টোল বুথে বাসের ধাক্কা, আহত টোলকর্মী

​ভুক্তভোগী পরিবারের দাবি, এটি সাধারণ কোনো চুরি নয়। তাদেরকে পৈত্রিক ভিটেমাটি থেকে উচ্ছেদ ও সম্পূর্ণ নিঃস্ব করার উদ্দেশ্যেই পরিকল্পিতভাবে এই নিকৃষ্ট ঘটনা ঘটানো হয়েছে।

​ঘটনার পর পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছে। এই ন্যাক্কারজনক ও অমানুষিক ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী।

জনপ্রিয় পোস্ট

সুলতানপুর বড়বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে অসম্পূর্ণ ভোটার তালিকা সংশোধন করে নির্বাচনের দাবি

পরিবারকে নিঃস্ব করতে চুরি শেষে আগুন, পুড়ল বাবার স্মৃতি

আপডেটের সময়: ০২:১৩:২১ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

বেড়ায় পরিবারকে নিঃস্ব করতে চুরি শেষে আগুন, পুড়ল বাবার স্মৃতি

পাবনার বেড়া উপজেলার জোড়দাহ গ্রামে এক নির্মম ও নৃশংস চুরির পর বসতবাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। গত ২৩ মে (শনিবার) দিবাগত রাত আনুমানিক ২:৩০ মিনিটে এই ঘটনা ঘটে। দুর্বৃত্তরা ঘরের তালা ভেঙে আলমারি, ট্রাংক ও ওয়ারড্রোব থেকে মূল্যবান মালামাল, নগদ অর্থ সহ টিভি, ফ্রিজ, কম্পিউটার ও গ্যাস সিলিন্ডার লুট করে নিয়ে যায়।

আরও পড়ুনঃ  সহপাঠীকে বাঁচাতে গিয়ে দুই শিশুর মৃত্যু

লুটপাট শেষেই ক্ষান্ত হয়নি তারা পুরো ঘটনাটিকে আড়াল করার উদ্দেশ্যে ঘরটিতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

​স্থানীয় সূত্রে জানা গেছে, রাত ৩ টার দিকে প্রতিবেশি মো: মোতালেব প্রথম আগুন জ্বলতে দেখে দেলোয়ার হাসানকে মুঠোফোনে বিষয়টি জানান। মুহূর্তের মধ্যে আগুন আরো ছড়িয়ে পড়লে আশেপাশের লোকজন ছুটে আসে আগুন নেভাতে চেষ্টা করে।

আরও পড়ুনঃ  মানুষের ভালোবাসায় সিক্ত ইমদাদুল হক ইমদাদ

খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রায় এক ঘণ্টার আপ্রাণ চেষ্টায় রাত ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ততক্ষণে ঘরের ভেতরের মূল্যবান আসবাবপত্রসহ পুরো ঘরটি ভস্মীভূত হয়ে যায়। আগুন নিভে যাওয়ার পর উপস্থিত সবাই দেখতে পায় যে ২টি ঘরের তালা ভাঙা। এছাড়াও টাঙ্ক আলমারির তালা ভাঙ্গা ছিলো বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

আরও পড়ুনঃ  গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু