Dhaka ০৩:১৫ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

৬০০ দুস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক চেয়ারম্যান জালাল

নওগাঁ সদর উপজেলা হাঁসাইগাড়ী ইউনিয়নে ৬০০ দুস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক চেয়ারম্যান জালাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৫ মে) দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জালাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগেও তিনি ঈদুল ফিতরে ঈদ সামগ্রী এবং শীতকালে ১ হাজার ৬০০ কম্বল বিতরণসহ করোনাকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে সু-সন্তান পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মো. জালাল হোসেন বলেন, ‘জনগণের ভোগান্তি কমাতে এবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আবারও নির্বাচিত করলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ হাঁসাইগাড়ী ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’ এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানী মালামাল জব্দ

এসময় হাঁসাইগাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাহ,ইউপি সদস্য বেলাল হোসেন মোল্লা সহ অন্যান্য দলীয় নেতাকর্মী ছাড়াও ,দলিল লেখক মোখলেছুর রহমান, মাখনা-কমলকোঠা গ্রামের বাসিন্দা নাসের আলী এবং নিপা আক্তারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

৬০০ দুস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক চেয়ারম্যান জালাল

আপডেটের সময়: ০৮:৪৮:৫৬ অপরাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬

নওগাঁ সদর উপজেলা হাঁসাইগাড়ী ইউনিয়নে ৬০০ দুস্হ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করলেন সাবেক চেয়ারম্যান জালাল

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নওগাঁ সদর উপজেলার হাঁসাইগাড়ী ইউনিয়নের ১৮টি গ্রামের ৬০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (২৫ মে) দুপুরে হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. জালাল হোসেনের ব্যক্তিগত উদ্যোগে এসব সামগ্রী মানুষের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দেওয়া হয়।

আরও পড়ুনঃ  বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

হাঁসাইগাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং বর্তমানে ইউনিয়ন বিএনপির সভাপতি ও নওগাঁ সদর উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. জালাল হোসেন দীর্ঘদিন ধরে এলাকায় নানা সামাজিক ও মানবিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছেন। এর আগেও তিনি ঈদুল ফিতরে ঈদ সামগ্রী এবং শীতকালে ১ হাজার ৬০০ কম্বল বিতরণসহ করোনাকালীন সহায়তা, ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদান ও চিকিৎসা সহায়তা দিয়ে আসছেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা

আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মো. জালাল হোসেন বলেন, ‘জনগণের ভোগান্তি কমাতে এবার বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। আগামী নির্বাচনে সাধারণ মানুষ আমাকে আবারও নির্বাচিত করলে রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় উপাসনালয়ের উন্নয়নসহ হাঁসাইগাড়ী ইউনিয়নের সকল উন্নয়নমূলক কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দিচ্ছি।’ এই লক্ষ্য বাস্তবায়নে তিনি ইউনিয়নের সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন