Dhaka ০৫:১২ অপরাহ্ন, বুধবার, ০৩ জুন ২০২৬, ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ দীর্ঘ বিরতি শেষে টেনিস কোর্টে ফিরছেন সেরেনা উইলিয়ামস! জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকীতে সাতক্ষীরায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি ভারসাম্যহীন এক ব্যক্তির ঝুলন্ত মরদেহ উদ্ধার সাতক্ষীরা পৌর বিএনপির দোয়া মাহফিল ও খাদ্য বিতরণ যশোর সীমান্তে মাদক ও চোরাচালানী মালামালসহ আটক-১ বীরগঞ্জে শালবাগান থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং। ডিবি পুলিশের তৎপরতায় হারানো পাসপোর্ট, ল্যাপটপ ও ব্যাগ উদ্ধার সাতক্ষীরা জেলা ফুটবল এসো.’র অ্যাডহক কমিটিকে শ্যামনগর ফুটবল একাডেমির অভিনন্দন

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত।

তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চট্টগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা সাংবাদিক এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার (ওরফে ‘গলা কাটা আবছার’) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হয়রানি করে আসছেন।

আরও পড়ুনঃ  মে মাসে এনসিটির নতুন রেকর্ড: এক মাসে সর্বোচ্চ কনটেইনার হ্যান্ডলিং।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি, অশোভন আচরণ এবং উসকানিমূলক বক্তব্য প্রদান করতেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখানো হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৭ মে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি হাতে ধারালো অস্ত্র সদৃশ একটি বস্তু নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে হত্যার হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  ব্রহ্মপুত্রে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে বিক্ষোভ ও টোলঘর ভাঙচুর

ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত বলেন, “দীর্ঘদিন ধরে আমি নানা ধরনের হুমকি ও চাপের মুখে রয়েছি। সর্বশেষ ঘটনার পর আমি এবং আমার পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছি। ভবিষ্যতে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আশঙ্কা থেকেই আইনগত সুরক্ষা চেয়ে থানায় সাধারণ ডায়েরি করেছি।

স্থানীয় সচেতন মহলের মতে, সংবাদকর্মীদের স্বাধীন ও নিরাপদ পরিবেশে পেশাগত দায়িত্ব পালন নিশ্চিত করা গণতান্ত্রিক সমাজের অন্যতম পূর্বশর্ত। একজন সাংবাদিককে হুমকি দেওয়া বা ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক এবং বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত হওয়া প্রয়োজন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় উপজেলা জামায়াতের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “অভিযোগটি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সাংবাদিক মহলের দাবি, অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ী ব্যক্তির বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হোক, যাতে ভবিষ্যতে কোনো সংবাদকর্মী পেশাগত দায়িত্ব পালনের কারণে ভয়ভীতি বা হুমকির শিকার না হন।

জনপ্রিয় পোস্ট

যশোরের মণিরামপুরে বৃদ্ধের জমি দখলচেষ্টা ও প্রাণনাশের হুমকির অভিযোগ

সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি

আপডেটের সময়: ০৮:৩৪:৪৫ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬

বোয়ালখালীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগে থানায় জিডি, নিরাপত্তাহীনতায় ভুক্তভোগী পরিবার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় এক সাংবাদিককে প্রাণনাশের হুমকি, ভয়ভীতি প্রদর্শন এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তা চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন ভুক্তভোগী সাংবাদিক এস এম সামজাত।

তিনি ঢাকা থেকে প্রকাশিত দৈনিক ঘোষণা পত্রিকার চট্টগ্রাম জেলা বিশেষ প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার সারোয়াতলী ইউনিয়নের পশ্চিম সারোয়াতলী এলাকার বাসিন্দা সাংবাদিক এস এম সামজাত অভিযোগ করেন, একই এলাকার মৃত আবুল বশরের ছেলে মো. নুরুল আবছার (ওরফে ‘গলা কাটা আবছার’) দীর্ঘদিন ধরে তাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন ও মানসিকভাবে হয়রানি করে আসছেন।

আরও পড়ুনঃ  ইসলামী ব্যাংকের নতুন চেয়ারম্যান নিয়োগের প্রতিবাদে সাতক্ষীরায় মানববন্ধন

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সময়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে চিৎকার-চেঁচামেচি, অশোভন আচরণ এবং উসকানিমূলক বক্তব্য প্রদান করতেন। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তিনি আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন। ভুক্তভোগীর দাবি, বিভিন্ন সময় তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে এবং মিথ্যা মামলায় জড়িয়ে হয়রানির ভয় দেখানো হয়েছে।

জিডিতে আরও উল্লেখ করা হয়, গত ২৭ মে সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত ব্যক্তি হাতে ধারালো অস্ত্র সদৃশ একটি বস্তু নিয়ে সাংবাদিকের বাড়ির সামনে এসে হত্যার হুমকি, এলাকা ছাড়ার চাপ এবং বিভিন্ন ধরনের ভয়ভীতি প্রদর্শন করেন। এ ঘটনায় সাংবাদিক ও তার পরিবারের সদস্যরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার অতিরিক্ত দুই পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা