Dhaka ০২:১৬ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান ৩ জুয়াড়ি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুনঃ  ভিন্ন ধর্মাবলম্বী নারী-পুরুষকে একসঙ্গে অবস্থানকালে আটক করে থানা পুলিশ

অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)। তারা গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  বেড়ায় মাদকবিরোধী অভিযান: ৩ জন কারাদণ্ড, ১ লক্ষ টাকা জরিমানা

পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  দালালের খপ্পরে নিঃস্ব হয়ে রামগঞ্জের মনু মাস্টারের করুণ মৃত্যু

এ ঘটনায় সাদুল্লাপুর থানায় মামলা নং-০৯, তারিখ ০৬ জুন ২০২৬, প্রকাশ্য জুয়া আইন, ১৮৬৭-এর ৩/৪ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, জুয়া ও মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনপ্রিয় পোস্ট

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান ৩ জুয়াড়ি গ্রেফতার

আপডেটের সময়: ০৬:২৯:৪৬ অপরাহ্ন, শনিবার, ৬ জুন ২০২৬

সাদুল্লাপুরে জুয়া আসরে অভিযান ৩ জুয়াড়ি গ্রেফতার

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে জুয়ার আসর থেকে ৩ জন জুয়াড়িকে গ্রেফতার করা হয়েছে। এ সময় জুয়া খেলার বিভিন্ন আলামত জব্দ করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, পুলিশ সুপার গাইবান্ধার সার্বিক দিকনির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি অভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে সাদুল্লাপুর উপজেলার ৯ নম্বর বনগ্রাম ইউনিয়নের উত্তর মনদুয়ার (টুনিরচর) এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুনঃ  খুলশীতে সিআরবি ডাবল মার্ডার মামলার আসামিসহ ২ যুবলীগ কর্মী গ্রেফতার।

অভিযানকালে টাকার বিনিময়ে তাস দিয়ে জুয়া খেলার সময় ৩ জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন— মো. ইসমাইল হোসেন (৫৫), মো. লাল মিয়া (৫২) এবং শাহদাৎ হোসেন শাহে (২৯)। তারা গাইবান্ধা সদর ও সাদুল্লাপুর উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

আরও পড়ুনঃ  সরকার জিরো টলারেন্স ঘোষণা করার পরেও মাদক- সেবিদের আড্ডা

পুলিশ জানায়, অভিযানের সময় আরও ৮ থেকে ৯ জন জুয়াড়ি দৌড়ে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে জুয়া খেলার আলামত উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরার তালায় সীমান্ত পিলারসহ ৪ জন আটক