Dhaka ০১:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার কালিগঞ্জের কৃষ্ণনগরে বিএনপির নির্বাচনী মতবিনিময় সভা কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জে ডেঙ্গু প্রতিরোধ,পরিচ্ছন্নতা অভিযান শুরু গোপালগঞ্জের ৬ জনকে অবৈধ ভাবে ভারতে যাওয়ার পথে কালিগঞ্জে আটক  গোপালগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ নারী কারবারি আটক বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :- বিপুল অস্ত্র-গোলাবারুদসহ সুন্দরবনের নানা ভাই বাহিনীর ১২ ডাকাতের আত্মসমর্পণ সাতক্ষীরায় এক বিদ্যালয়ের ১৩ ছাত্রীর গোপনে বাল্যবিয়ে, ফেরানোর উদ্যোগ

TIME Magazine-এর বিশেষ ফিচারে সাকিফ শামীম ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

“The Architect of the Next Generation of Modern Healthcare’ শিরোনামের বিশেষ ফিচারে উঠে এসেছে ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর ক্যান্সার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা রূপান্তরের গল্প

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম আন্তর্জাতিকভাবে খ্যাতিমান TIME Magazine-এর “The 100 Most Influential People in Artificial Intelligence”-এর সাথে প্রকাশিত বিশেষ ফিচারে স্থান পেয়েছেন। “LABAID Cancer Hospital: The Architect of the Next Generation of Modern Healthcare” শিরোনামের এই ফিচারে সাকিফ শামীমের নেতৃত্বে ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও precision oncology-তে রূপান্তরের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ফিচারটিতে ল্যাবএইডের genomic-guided oncology, liquid biopsy, multidisciplinary tumour board, advanced radiation technology এবং artificial intelligence-based healthcare solutions-এর মতো উদ্যোগ বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এসব প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগীর জন্য আরও নির্ভুল, ব্যক্তিকেন্দ্রিক ও তথ্যনির্ভর ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য genomic, proteomic ও metabolic তথ্যকে একত্র করে প্রতিটি রোগীর জন্য আরও নিখুঁত, অভিযোজনযোগ্য এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা কৌশল তৈরি করা।” তাঁর নেতৃত্বে ল্যাবএইড দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিনির্ভর ও precision oncology care-এর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  কুড়িগ্রামে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬-এর উদ্বোধন

ফিচারটিতে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি electronic medical records-কে গবেষণা ও machine learning-এর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ল্যাবএইডের নিজস্ব AI system “LUNA” জটিল clinical information বিশ্লেষণ করে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার পাশাপাশি ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণে ভূমিকা রাখছে।

দেশব্যাপী উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ল্যাবএইড একটি technology-enabled hub-and-spoke model গড়ে তুলছে। এর মাধ্যমে কেন্দ্রীয় হাসপাতাল ও বিভিন্ন satellite centre-এর মধ্যে digital connectivity, electronic medical records এবং সমন্বিত treatment protocol চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে LifePlus Bangladesh-এর predictive AI platform এবং Labaid InsurTech-এর AI-assisted insurance claim processing স্বাস্থ্যসেবাকে আরও সহজ, দ্রুত ও রোগীকেন্দ্রিক করার উদ্যোগকে এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  চার বছরেও চালু হয়নি কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ কেন্দ্র

আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ল্যাবএইড Mount Sinai, Singapore General Hospital, Siemens এবং GE-এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে advanced clinical care, research এবং clinical trial-এর সক্ষমতা আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

মানবসম্পদ উন্নয়নকেও এই রূপান্তরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ল্যাবএইড। State University of Bangladesh এবং State College of Health Sciences-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে oncology nursing, medical physics এবং healthcare data management-এ দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে আন্তর্জাতিক সাক্ষরতা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত

আগামী পাঁচ বছরে ল্যাবএইড তার শয্যাসংখ্যা ৩,৫০০-এ উন্নীত করার পাশাপাশি বর্তমান প্রায় ২০০ মিলিয়ন ডলারের রাজস্ব ৫০০–৬০০ মিলিয়ন ডলারে উন্নীত করার পরিকল্পনা নিয়ে এগোচ্ছে।

সাকিফ শামীম বলেন, “আমি এমন একটি টেকসই স্বাস্থ্যব্যবস্থার অংশ হতে চাই, যেখানে উন্নত প্রযুক্তি, ক্লিনিক্যাল গবেষণা, সহজলভ্যতা এবং মানবিক যত্নের মধ্যে ভারসাম্য বজায় থাকবে। আমাদের লক্ষ্য হলো ক্যান্সার চিকিৎসার সিদ্ধান্ত যেন আর্থিক সীমাবদ্ধতার পরিবর্তে চিকিৎসাগত প্রয়োজন ও জরুরিতার ভিত্তিতে নির্ধারিত হয়।

TIME Magazine-এর এই আন্তর্জাতিক ফিচার ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা রূপান্তরের পাশাপাশি বাংলাদেশের healthcare innovation ও AI-enabled medical care-এর সম্ভাবনাকেও আন্তর্জাতিক পরিসরে তুলে ধরেছে।

জনপ্রিয় পোস্ট

বেনাপোল পৌরবাসীর উন্নয়ন ও ভাগ্য পরিবর্তনের অঙ্গীকার

TIME Magazine-এর বিশেষ ফিচারে সাকিফ শামীম ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

আপডেটের সময়: ১০:৪৪:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬

TIME Magazine-এর বিশেষ ফিচারে সাকিফ শামীম ও ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

“The Architect of the Next Generation of Modern Healthcare’ শিরোনামের বিশেষ ফিচারে উঠে এসেছে ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর ক্যান্সার চিকিৎসা ও স্বাস্থ্যসেবা রূপান্তরের গল্প

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল এন্ড সুপার স্পেশালিটি সেন্টার এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম আন্তর্জাতিকভাবে খ্যাতিমান TIME Magazine-এর “The 100 Most Influential People in Artificial Intelligence”-এর সাথে প্রকাশিত বিশেষ ফিচারে স্থান পেয়েছেন। “LABAID Cancer Hospital: The Architect of the Next Generation of Modern Healthcare” শিরোনামের এই ফিচারে সাকিফ শামীমের নেতৃত্বে ল্যাবএইডের প্রযুক্তিনির্ভর স্বাস্থ্যসেবা ও precision oncology-তে রূপান্তরের বিস্তারিত তুলে ধরা হয়েছে।

ফিচারটিতে ল্যাবএইডের genomic-guided oncology, liquid biopsy, multidisciplinary tumour board, advanced radiation technology এবং artificial intelligence-based healthcare solutions-এর মতো উদ্যোগ বিশেষভাবে তুলে ধরা হয়েছে। এসব প্রযুক্তি ও সমন্বিত চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে রোগীর জন্য আরও নির্ভুল, ব্যক্তিকেন্দ্রিক ও তথ্যনির্ভর ক্যান্সার চিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে প্রতিষ্ঠানটি।

সাকিফ শামীম বলেন, “আমাদের লক্ষ্য genomic, proteomic ও metabolic তথ্যকে একত্র করে প্রতিটি রোগীর জন্য আরও নিখুঁত, অভিযোজনযোগ্য এবং ব্যক্তিকেন্দ্রিক চিকিৎসা কৌশল তৈরি করা।” তাঁর নেতৃত্বে ল্যাবএইড দক্ষিণ এশিয়ায় প্রযুক্তিনির্ভর ও precision oncology care-এর একটি শক্তিশালী প্ল্যাটফর্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় কৃষকের স্বপ্নভঙ্গ: কেটে ফেলা হলো ১৮৬টি পেঁপে গাছ ও শশার বান, ক্ষতি ৩ লাখ টাকা

ফিচারটিতে ল্যাবএইডের দীর্ঘমেয়াদি electronic medical records-কে গবেষণা ও machine learning-এর জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহারের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়েছে। পাশাপাশি ল্যাবএইডের নিজস্ব AI system “LUNA” জটিল clinical information বিশ্লেষণ করে চিকিৎসকদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করার পাশাপাশি ভবিষ্যৎ স্বাস্থ্যঝুঁকি শনাক্তকরণে ভূমিকা রাখছে।

দেশব্যাপী উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে ল্যাবএইড একটি technology-enabled hub-and-spoke model গড়ে তুলছে। এর মাধ্যমে কেন্দ্রীয় হাসপাতাল ও বিভিন্ন satellite centre-এর মধ্যে digital connectivity, electronic medical records এবং সমন্বিত treatment protocol চালুর পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে LifePlus Bangladesh-এর predictive AI platform এবং Labaid InsurTech-এর AI-assisted insurance claim processing স্বাস্থ্যসেবাকে আরও সহজ, দ্রুত ও রোগীকেন্দ্রিক করার উদ্যোগকে এগিয়ে নিচ্ছে।

আরও পড়ুনঃ  টুঙ্গিপাড়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও ল্যাবএইড Mount Sinai, Singapore General Hospital, Siemens এবং GE-এর মতো বৈশ্বিক প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব গড়ে তুলেছে। এসব উদ্যোগের মাধ্যমে বাংলাদেশে advanced clinical care, research এবং clinical trial-এর সক্ষমতা আরও সম্প্রসারণের লক্ষ্য রয়েছে।

মানবসম্পদ উন্নয়নকেও এই রূপান্তরের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখছে ল্যাবএইড। State University of Bangladesh এবং State College of Health Sciences-এর সঙ্গে সহযোগিতার মাধ্যমে oncology nursing, medical physics এবং healthcare data management-এ দক্ষ জনবল তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ  বিমানবন্দর এলাকায় থাকতেন চালক সেজে, গোপালগঞ্জে অস্ত্র ও নগদ টাকাসহ গ্রেপ্তার ছিনতাইকারী চক্রের সদস্য :-