Dhaka ০২:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন হেলাল, রকিবুল, খুরশিদ।

দেশের জনপ্রিয় সাহিত্য সংগঠন অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সেরা কবি নির্বাচন ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ ০২ জানুয়ারি ২০২৬ ইং তারিখ শুক্রবার সাহিত্য সংগঠনটির পক্ষ থেকে এ ফলাফল প্রকাশ করা হয়। এর আগে প্রাথমিকভাবে পাঁচ জন কবি নির্বাচিত করা হয়। সেখান থেকে অনলাইন ভোটিং, পাঠকদের মন্তব্য ও বিচারকদের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে তিনজন কবিকে বর্ষসেরা কবি পুরস্কার ঘোষণা করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

এর আগে নিয়ম অনুযায়ী তিনজন কবি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিশ্চিত করে তিনটি কবিতা পাঠান। এ সময় অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী কবি মোঃ হেলাল আহমেদ, যশোর এর কবি মোঃ রকিবুল ইসলাম ও নারায়ণগঞ্জের কবি মোঃ খুরশিদ আলম কে বর্ষসেরা কবি ২০২৫ ঘোষণা করা হয়। উল্লেখ্য, অন্যান্য কবিদের মত এই তিনজন কবিই অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের ফেইসবুক গ্রুপে নিয়মিত লিখে থাকেন।

অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচন ২০২৫ এর সম্মানিত বিচারক হিসেবে ছিলেন, সৈয়দ জুনায়েদ আবীর, মোঃ কামরুল আহসান ও মোসাঃ শামীমা বেগম। অবেলার ডাক সবার জন্য সাহিত্য পরিষদের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক মোঃ রিসালাত মীরবহর জানিয়েছেন, অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত। তিনি বর্ষসেরা তিনজন কবিকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। এ সময় বর্ষসেরা কবি নির্বাচনে সহযোগিতা করার জন্য সম্মানিত বিচারকমন্ডলীর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। তিনি আরও জানান, লেখার প্রতি বর্তমান তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করতে ও উৎসাহ বাড়াতে তার এমন ক্ষুদ্র প্রচেষ্টা। পাশাপাশি তরুণরা যাতে মাদকাসক্ত না হয়ে পড়ে তার জন্য সুস্থ ধারার সাহিত্য চর্চার উপর অবেলার ডাক সাহিত্য পরিষদ বিশেষ গুরুত্ব দিয়ে থাকে। এ সময় তিনি অন্যান্য কবি ও লেখকদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

বর্ষসেরা তিনজন কবিকে পুরস্কৃত করার বিষয়ে মোঃ রিসালাত মীরবহর জানান, অবেলার ডাক সবার জন্য সাহিত্য ম্যাগাজিনের ১০ সংখ্যা প্রকাশ কালে বর্ষসেরা তিনজন কবির পুরস্কার প্রদান করা হবে।

Tag :
জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

অবেলার ডাক বর্ষসেরা কবি নির্বাচিত হলেন হেলাল, রকিবুল, খুরশিদ।

আপডেটের সময়: ১০:৪৮:০০ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬