আশকোনায় সেলুনে সেভের বিল সাড়ে ৪ হাজার টাকা, প্রবাসীর অভিযোগ
রাজধানীর আশকোনা হাজি ক্যাম্পের কাছে একটি সেলুনে সেভ ও হালকা ফেসিয়াল করিয়ে সাড়ে ৪ হাজার টাকা বিল দেওয়ার অভিযোগ উঠেছে।
সৌদি আরব থেকে দেশে আসা এক প্রবাসী কাজের তুলনায় অস্বাভাবিক বিল দেখে আপত্তি জানালে সেলুনকর্মীদের সঙ্গে তার কথা কাটাকাটি ও হাতাহাতির ঘটনা ঘটে।
পরে ঝামেলা এড়াতে বাড়িতে ফোন করে বিকাশে টাকা এনে বিল পরিশোধ করেন ওই প্রবাসী। বিষয়টি থানায় জানালে পুলিশ ঘটনাস্থলে যায়।
স্থানীয়দের অভিযোগ, আশকোনা এলাকায় কয়েকটি সেলুনে প্রবাসীদের টার্গেট করে অতিরিক্ত বিল নেওয়ার ঘটনা নিয়মিত ঘটছে। এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা।




















