Dhaka ০১:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

এশিয়া ওয়ান সামিটে বাংলাদেশের গৌরব: গ্রেটেস্ট লিডার নির্বাচিত সাকিফ শামীম, গ্রেটেস্ট ব্র্যান্ড ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

এশিয়া ওয়ান সামিটে বাংলাদেশের গৌরব: গ্রেটেস্ট লিডার নির্বাচিত সাকিফ শামীম, গ্রেটেস্ট ব্র্যান্ড ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিট’-এ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। প্রতিষ্ঠানটি ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

গতকাল ১০ জুন কুয়ালালামপুরের অভিজাত জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (ইউআরএস) এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী এশিয়াওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বিস্তৃত জরিপ, গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে এশিয়া, আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ ব্র্যান্ড ও নেতৃত্বের মধ্য থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং করপোরেট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব)

ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার দেশে সমন্বিত, আধুনিক ও বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাসেবা প্রদানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। অত্যাধুনিক প্রযুক্তি, আন্তর্জাতিক মানসম্পন্ন চিকিৎসা ব্যবস্থা এবং দক্ষ বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে প্রতিষ্ঠানটি দেশের স্বাস্থ্যসেবায় নতুন দৃষ্টান্ত স্থাপন করেছে।

অন্যদিকে, সাকিফ শামীম তার দূরদর্শী নেতৃত্ব, কৌশলগত পরিকল্পনা এবং আধুনিক স্বাস্থ্যসেবা সম্প্রসারণে অসামান্য অবদানের জন্য ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ স্বীকৃতিতে ভূষিত হন।

এই অর্জন প্রসঙ্গে সাকিফ শামীম বলেন,
“আন্তর্জাতিক এই স্বীকৃতি আমাদের দায়িত্ববোধ আরও বাড়িয়ে দিয়েছে। এই সম্মান ল্যাবএইড পরিবারের প্রতিটি সদস্যের নিষ্ঠা, রোগীদের আস্থা এবং দেশের মানুষের ভালোবাসার প্রতিফলন। আমরা দেশের মাটিতেই বিশ্বমানের ক্যান্সার চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।”

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

তিনি আরও জানান, আধুনিক প্রযুক্তির সংযোজন, সেবার মানোন্নয়ন এবং আন্তর্জাতিক মানের চিকিৎসা অবকাঠামো গড়ে তুলতে ল্যাবএইড ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।

উল্লেখ্য, এশিয়াওয়ান এশিয়া, মধ্যপ্রাচ্য ও আফ্রিকার শীর্ষ ব্র্যান্ড, করপোরেট উৎকর্ষ এবং সফল নেতৃত্বকে আন্তর্জাতিক পরিসরে তুলে ধরার জন্য সুপরিচিত একটি ব্যবসায়িক সাময়িকী।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

এশিয়া ওয়ান সামিটে বাংলাদেশের গৌরব: গ্রেটেস্ট লিডার নির্বাচিত সাকিফ শামীম, গ্রেটেস্ট ব্র্যান্ড ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল

আপডেটের সময়: ০৬:৪৭:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬

এশিয়া ওয়ান সামিটে বাংলাদেশের গৌরব: গ্রেটেস্ট লিডার নির্বাচিত সাকিফ শামীম, গ্রেটেস্ট ব্র্যান্ড ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল।

মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত ‘২৭তম এশিয়াওয়ান আসিয়ান সামিট’-এ আন্তর্জাতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ স্বীকৃতি অর্জন করেছে বাংলাদেশের অন্যতম শীর্ষ স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান ল্যাবএইড ক্যান্সার হাসপাতাল অ্যান্ড সুপার স্পেশালিটি সেন্টার। প্রতিষ্ঠানটি ‘গ্রেটেস্ট ব্র্যান্ডস ২০২৬’ এবং এর ব্যবস্থাপনা পরিচালক সাকিফ শামীম ‘গ্রেটেস্ট লিডার্স ২০২৬’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

গতকাল ১০ জুন কুয়ালালামপুরের অভিজাত জেডব্লিউ ম্যারিয়ট হোটেলে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানে এ পুরস্কার ঘোষণা করা হয়। যুক্তরাজ্যভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ইউনাইটেড রিসার্চ সার্ভিসেস (ইউআরএস) এবং আন্তর্জাতিক ব্যবসায়িক সাময়িকী এশিয়াওয়ানের যৌথ উদ্যোগে পরিচালিত বিস্তৃত জরিপ, গবেষণা ও মূল্যায়নের ভিত্তিতে এশিয়া, আমেরিকা এবং আফ্রিকার বিভিন্ন দেশের শীর্ষ ব্র্যান্ড ও নেতৃত্বের মধ্য থেকে এই সম্মাননা প্রদান করা হয়।

আরও পড়ুনঃ  খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে

আন্তর্জাতিক এই সম্মেলনে বিশ্বের প্রায় ২০টি দেশের রাষ্ট্রদূত, কূটনীতিক, ব্যবসায়ী নেতা এবং করপোরেট ব্যক্তিত্বরা অংশগ্রহণ করেন, যা আয়োজনটিকে আরও মর্যাদাপূর্ণ করে তোলে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন