Dhaka ০৭:৫২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় জমি বিক্রির নামে অর্থ গ্রহণ করে জমি হস্তান্তর না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসরত একটি পরিবারের বসতভিটা সংস্কার ও নতুন ঘর নির্মাণের আবেদনকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (০১ জুন) বিকেলে অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষ্ণনগর মৌজার ২৩৩ নম্বর খাস জমিতে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন শহিদুল ইসলাম, তার ছেলে আছাদুজ্জামান ও পরিবারের অন্যান্য সদস্যরা।

দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বসতঘরটি সংস্কার এবং নতুন ঘর নির্মাণের অনুমতি চেয়ে তারা কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করেছেন।আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে তাদের বসতঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ঘরের দেয়াল ধসে প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

পরিবারটির দাবি, তারা সরকারি বিধি-বিধান অনুসরণ করে ডিসিআর (ডিমান্ড কালেকশন রেজিস্টার) গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন। মানবিক বিবেচনায় নিরাপদ আবাসন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।অপরদিকে, একই জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বেনাদনা গ্রামের শাহানারা পারভীন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে মো. তৌফিক রহমান জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অগ্রিম ৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। অর্থ গ্রহণের প্রমাণ হিসেবে একটি ব্যাংক চেকও প্রদান করা হয়েছিল বলে তিনি দাবি করেন।শাহানারা পারভীনের অভিযোগ,দীর্ঘ সময় অতিবাহিত হলেও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি এবং গ্রহণকৃত অর্থও ফেরত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

একাধিকবার টাকা ফেরতের দাবি জানানো হলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। সর্বশেষ পাওনা টাকা চাইতে গেলে তাকে হুমকি ও অশোভন আচরণের শিকার হতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত তৌফিক রহমানের ভাড়াটিয়া হিসেবে পরিচিত শংকরপুর গ্রামের দাউদ তরফদারের ছেলে আলমগীর তরফদার বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি বাড়িঘর ভাঙচুর করে জমি জবর দখলের হুমকিও দিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে আলমগীর তরফদারের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে শহিদুল ইসলাম, আছাদুজ্জামান, শাহানারা পারভীন, আশারাফ গাইন ও তৌফিক রহমানের মধ্যে সংশ্লিষ্ট জমি নিয়ে আর্থিক লেনদেন ও মালিকানা-সংক্রান্ত বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

তবে অভিযোগ অস্বীকার করে তৌফিক রহমান সাংবাদিকদের বলেন, এটি আমাদের পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিষয়। এ নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে।আদালত ও আইন যে সিদ্ধান্ত দেবে,আমরা তা মেনে নেব। এ বিষয়ে স্থানীয় সচেতন মহল মনে করছে, দীর্ঘদিন ধরে চলমান জমি ও বসতভিটা সংক্রান্ত বিরোধ দ্রুত ও সুষ্ঠুভাবে নিষ্পত্তি না হলে এলাকায় সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।

তারা বিষয়টির নিরপেক্ষ তদন্ত, প্রকৃত ঘটনা উদঘাটন এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

আপডেটের সময়: ০৮:১৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১ জুন ২০২৬

কালিগঞ্জে জমি বিক্রির টাকা আত্মসাত ও চলাচলের পথ বন্ধ করার অভিযোগ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার কৃষ্ণনগর এলাকায় জমি বিক্রির নামে অর্থ গ্রহণ করে জমি হস্তান্তর না করা এবং টাকা ফেরত না দেওয়ার অভিযোগে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এক নারী।

একই সঙ্গে দীর্ঘদিন ধরে বসবাসরত একটি পরিবারের বসতভিটা সংস্কার ও নতুন ঘর নির্মাণের আবেদনকে কেন্দ্র করে এলাকায় নতুন করে আলোচনা- সমালোচনার সৃষ্টি হয়েছে। সোমবার (০১ জুন) বিকেলে অভিযোগের সূত্র ধরে সরেজমিনে গিয়ে জানা যায়, কৃষ্ণনগর মৌজার ২৩৩ নম্বর খাস জমিতে প্রায় ৩০ বছরেরও বেশি সময় ধরে বসবাস করে আসছেন শহিদুল ইসলাম, তার ছেলে আছাদুজ্জামান ও পরিবারের অন্যান্য সদস্যরা।

দীর্ঘদিনের পুরোনো ও ঝুঁকিপূর্ণ বসতঘরটি সংস্কার এবং নতুন ঘর নির্মাণের অনুমতি চেয়ে তারা কালিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি)-এর কাছে আবেদন করেছেন।আবেদনে উল্লেখ করা হয়েছে, ঘূর্ণিঝড় ও প্রাকৃতিক দুর্যোগপ্রবণ এ অঞ্চলে তাদের বসতঘরটি অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। যে কোনো সময় ঘরের দেয়াল ধসে প্রাণহানি কিংবা বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা

পরিবারটির দাবি, তারা সরকারি বিধি-বিধান অনুসরণ করে ডিসিআর (ডিমান্ড কালেকশন রেজিস্টার) গ্রহণের মাধ্যমে দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণভাবে সেখানে বসবাস করে আসছেন। মানবিক বিবেচনায় নিরাপদ আবাসন নিশ্চিত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন তারা।অপরদিকে, একই জমি ও সম্পত্তি সংক্রান্ত বিরোধের জেরে কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন উপজেলার বেনাদনা গ্রামের শাহানারা পারভীন।

অভিযোগে তিনি উল্লেখ করেন, প্রায় তিন বছর আগে মৃত আব্দুস সামাদ সরদারের ছেলে মো. তৌফিক রহমান জমি বিক্রির প্রতিশ্রুতি দিয়ে তার কাছ থেকে অগ্রিম ৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। অর্থ গ্রহণের প্রমাণ হিসেবে একটি ব্যাংক চেকও প্রদান করা হয়েছিল বলে তিনি দাবি করেন।শাহানারা পারভীনের অভিযোগ,দীর্ঘ সময় অতিবাহিত হলেও জমি রেজিস্ট্রি করে দেওয়া হয়নি এবং গ্রহণকৃত অর্থও ফেরত দেওয়া হয়নি।

আরও পড়ুনঃ  কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন

একাধিকবার টাকা ফেরতের দাবি জানানো হলেও বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করা হয়। সর্বশেষ পাওনা টাকা চাইতে গেলে তাকে হুমকি ও অশোভন আচরণের শিকার হতে হয়েছে বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত তৌফিক রহমানের ভাড়াটিয়া হিসেবে পরিচিত শংকরপুর গ্রামের দাউদ তরফদারের ছেলে আলমগীর তরফদার বিভিন্ন সময় তাদের ভয়ভীতি প্রদর্শন, হুমকি-ধামকি এবং প্রাণনাশের হুমকি দিয়ে আসছেন। অভিযোগে বলা হয়েছে, তিনি বাড়িঘর ভাঙচুর করে জমি জবর দখলের হুমকিও দিয়েছেন।

তবে এ অভিযোগের বিষয়ে আলমগীর তরফদারের বক্তব্য পাওয়া যায়নি।স্থানীয় সূত্রে জানা যায়,কয়েক বছর আগে শহিদুল ইসলাম, আছাদুজ্জামান, শাহানারা পারভীন, আশারাফ গাইন ও তৌফিক রহমানের মধ্যে সংশ্লিষ্ট জমি নিয়ে আর্থিক লেনদেন ও মালিকানা-সংক্রান্ত বিরোধের সূত্রপাত হয়। পরবর্তীতে বিষয়টি নিয়ে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব বৃদ্ধি পায় এবং বর্তমানে বিষয়টি আদালতে বিচারাধীন রয়েছে।

আরও পড়ুনঃ  মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ