Dhaka ০১:২৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’ জেলা আ’লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

কালিগঞ্জের হাড়দ্দহায় সুপেয় পানি রক্ষায় মানববন্ধন

সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানির উৎস রক্ষার দাবিতে হাড়দ্দহা গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্টার সংলগ্ন দীঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। তবে সম্প্রতি পুকুরের পাড় গভীর করে মৎস্যঘের নির্মাণের উদ্যোগ নেওয়ায় লোনাপানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সুপেয় পানির সংকট সৃষ্টি করতে পারে।

আরও পড়ুনঃ  জেলা আ'লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ঢাকা থেকে গ্রেপ্তার

স্থানীয় সূত্রে জানা যায়, একটি মহল পুকুরের পাড়ে বিপুল পরিমাণ মাটি ভরাট করে কাঁটাতার ও সীমানা পিলার অপসারণ করেছে। এতে পুকুরপাড়ের গাছপালা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেকু মেশিন ব্যবহার করে বিভিন্ন গাছ কেটে ফেলা হয়েছে বলেও অভিযোগ ওঠে।অভিযোগে বসন্তপুর এলাকার বাসিন্দা সাদিকুর বিশ্বাস (পিতা: আব্দুর নূর বিশ্বাস)সহ কয়েকজনের সংশ্লিষ্টতার কথা উল্লেখ করা হয়েছে। স্থানীয়রা বাধা দিলে তাদের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন হাফেজ খায়রুল বাসার, তাপস, নাজমুল হুদা, রবীন্দ্রনাথ, শ্যামল মণ্ডল, সনৎ মণ্ডল ও নীলা মণ্ডল।এ ঘটনায় ভুক্তভোগীরা পুলিশ ও প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।

আরও পড়ুনঃ  রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে

মানববন্ধনের সময় অভিযুক্ত সাদেকুর বিশ্বাস ক্ষতিপূরণ প্রদান এবং সুপেয় পানির সরবরাহ নিশ্চিত করতে সহযোগিতার আশ্বাস দিয়েছেন বলে জানা গেছে।এলাকাবাসী জানিয়েছেন, সরকারি সম্পত্তি ও সুপেয় পানির উৎস রক্ষায় দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ প্রয়োজন। তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দিয়ে তদন্ত ও প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।এ বিষয়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি পুকুর সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ
জনপ্রিয় পোস্ট

রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার

কালিগঞ্জের হাড়দ্দহায় সুপেয় পানি রক্ষায় মানববন্ধন

আপডেটের সময়: ০৮:২৫:১৮ অপরাহ্ন, রবিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৬

সাতক্ষীরার কালিগঞ্জে সুপেয় পানির উৎস রক্ষার দাবিতে হাড়দ্দহা গ্রামে মানববন্ধন করেছেন ভুক্তভোগী এলাকাবাসী। রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকাল ৪টার দিকে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের হাড়দ্দহা গ্রামের পিএসএফ ফিল্টার সংলগ্ন দীঘির পাড়ে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশ নেওয়া স্থানীয়দের অভিযোগ, সরকারি পুকুরটি দীর্ঘদিন ধরে এলাকাবাসীর সুপেয় পানির অন্যতম উৎস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। সরকারি ব্যবস্থাপনায় পিএসএফ ফিল্টারের মাধ্যমে এ পুকুরের পানি পরিশোধন করা হতো। তবে সম্প্রতি পুকুরের পাড় গভীর করে মৎস্যঘের নির্মাণের উদ্যোগ নেওয়ায় লোনাপানি প্রবেশের আশঙ্কা তৈরি হয়েছে, যা ভবিষ্যতে সুপেয় পানির সংকট সৃষ্টি করতে পারে।

আরও পড়ুনঃ  পাবনায় সাড়ে ১৩ কেজি গাঁজাসহ গ্রেফতার ১, মামলা দায়ের: