কাহারোলে ১৭৫ অসহায় মানুষের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ সহায়তা বিতরণ
দিনাজপুরের কাহারোল উপজেলায় ১৭৫ জন অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে বরাদ্দকৃত অর্থ বিতরণ করা হয়েছে। উপকারভোগীদের প্রত্যেককে ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৪ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সহায়তা বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোকলেদা খাতুন মীম সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মো. মনজুরুল ইসলাম। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহমেদ, কাহারোল থানার অফিসার ইনচার্জ মো. সেলিমুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি গোলাম মোস্তফা বাদশাসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে সরকারের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রয়েছে। এই সহায়তা উপকারভোগীদের দৈনন্দিন প্রয়োজন মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।



















