Dhaka ০৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিকের মতবিনিময়

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। শুক্রবার দুপুরে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, চরাঞ্চলের এসব বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সভায় খোলামেলা আলোচনা হয়। শিক্ষকরা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, যা স্থানীয় শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।

আরও পড়ুনঃ  পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্স নামক মাদক সহ ২ জন গ্রেফতার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার বিকল্প নেই।’ তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং চরাঞ্চলের স্কুলগুলোর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ  চাকিরপশার বিলে অবৈধ মৎস্য আহরণে অভিযান

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও আবু নোমান মোঃ নওশাদ। এছাড়া এনসিপি জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা জেলা প্রশাসক মিজ কাউসার আজিজকে নিয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদে ওলামা দলের মানববন্ধন

মতবিনিময়কালে শিক্ষকেরা শিক্ষক সংকট, অবকাঠামোগত দুর্বলতা, পাঠদান পরিবেশের উন্নয়নসহ নানা দাবি ও মতামত পেশ করেন। সংসদ সদস্য তাদের প্রতিটি বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়ে বলেন, শিক্ষার সঙ্গে জড়িত কোনো সমস্যাকে তিনি গুরুত্বহীনভাবে দেখবেন না। সভাটি অত্যন্ত আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়, যা চরাঞ্চলের শিক্ষকদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিকের মতবিনিময়

আপডেটের সময়: ০৭:৫২:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

কুড়িগ্রামে শিক্ষকদের সঙ্গে এমপি ড. আতিকের মতবিনিময়

কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের চরাঞ্চলের আটটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মোজাহিদ। শুক্রবার দুপুরে খলিলগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন, চরাঞ্চলের এসব বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষাক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধ ও সামগ্রিক শিক্ষাব্যবস্থার নানা চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে সভায় খোলামেলা আলোচনা হয়। শিক্ষকরা তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা থেকে সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন, যা স্থানীয় শিক্ষাব্যবস্থার বাস্তব চিত্র তুলে ধরে।

আরও পড়ুনঃ  পাটকেলঘাটায় ৪ বোতল কোরেক্স নামক মাদক সহ ২ জন গ্রেফতার।

প্রধান অতিথির বক্তব্যে এমপি ড. আতিকুর রহমান মোজাহিদ বলেন, ‘শিক্ষকরাই জাতি গঠনের প্রধান কারিগর। একটি উন্নত ও সমৃদ্ধ দেশ গড়ে তুলতে শিক্ষকদের আন্তরিকতা, দায়িত্ববোধ ও নিষ্ঠার বিকল্প নেই।’ তিনি শিক্ষার মানোন্নয়নে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগ তুলে ধরে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান এবং চরাঞ্চলের স্কুলগুলোর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি দেন।

আরও পড়ুনঃ  পিতার ইমামতিতে শিবির নেতা সাইফুল্লাহ বারীর দাফন সম্পন্ন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর উপজেলা শিক্ষা অফিসার এন. এম. শরীফুল ইসলাম খন্দকার, উপজেলা সহকারী শিক্ষা অফিসার জাহিদুল ইসলাম ও আবু নোমান মোঃ নওশাদ। এছাড়া এনসিপি জেলা শাখার আহ্বায়ক মুকুল মিয়া, সদস্য সচিব মাসুম মিয়া ও স্থানীয় জনপ্রতিনিধিরা সভায় অংশ নেন।

আরও পড়ুনঃ  যশোরের ঝিকরগাছায় ইয়াবাসহ যুবক গ্রেফতার