Dhaka ০৮:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ বিশ্বের দ্বিতীয় ব্যাটার হিসেবে কোহলির নতুন মাইলফলক! কিশোর অপরাধবিরোধী অভিযানে চট্টগ্রামে আটক ৪৪৫ গাজীপুরের আশপাশে হঠাৎ এলপিজি গ্যাসের সংকট, বেড়েছে দাম সারাদেশে নৈরাজ্যের প্রতিবাদে বাগআঁচড়ায় বিএনপির বিক্ষোভ মিছিল গোপালগঞ্জে আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত গোপালগঞ্জ মধুমতী খাল থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার : সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক সাতক্ষীরায় পরকীয়া করে অন্যের স্ত্রীকে ফুসলিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু: বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহাজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ সরঞ্জামের কারণে এই দুর্ঘটনা ঘটেছে অভিযোগ করে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠের ৩৮ নম্বর শেডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর কর্মীরা একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী স্টিলের সিট শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই শাহাজান আলী প্রাণ হারান। নিহত শাহাজান বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত শ্রমিক সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মাদকবিরোধী অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী ওবায়দুল্লাহ আটক

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী অভিযোগ করেন, বন্দরে দীর্ঘদিন ধরে অত্যন্ত পুরাতন ও ত্রুটিপূর্ণ ক্রেন ও ফর্কলিফট ব্যবহার করা হচ্ছে। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই প্রাণহানি ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ যৌথভাবে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

আরও পড়ুনঃ  শয়তানের নিঃশ্বাস" আতঙ্কে পুলিশ সুপারের বরাবর এলাকাবাসীর আবেদন

এই হৃদয়বিদারক ঘটনার পর থেকে বেনাপোল বন্দর এলাকায় গভীর শোক ও উত্তেজনা বিরাজ করছে। জরাজীর্ণ যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ তুলে শ্রমিকরা কর্মবিরতিতে অনড় থাকায় স্থবির হয়ে পড়েছে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। শ্রমিক নেতাদের দাবি, কর্মক্ষেত্রে প্রাণের নিরাপত্তা নিশ্চিত এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ না করা পর্যন্ত তারা কাজে ফিরবেন না। বন্দরে পণ্য খালাস ও লোডিং প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে
জনপ্রিয় পোস্ট

যশোর সীমান্তে গাঁজা ও চোরাচালানী মালামাল জব্দ

ক্রেনের তার ছিঁড়ে শ্রমিকের মৃত্যু: বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি

আপডেটের সময়: ১১:৪৬:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬

বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় ক্রেনের তার ছিঁড়ে শাহাজান আলী (৪৫) নামে এক শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় সোহেল নামে আরও এক শ্রমিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন। জরাজীর্ণ ও ত্রুটিপূর্ণ সরঞ্জামের কারণে এই দুর্ঘটনা ঘটেছে অভিযোগ করে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে শ্রমিক ইউনিয়ন।

মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বন্দরের টিটিআই মাঠের ৩৮ নম্বর শেডের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৮৯১)-এর কর্মীরা একটি বাংলাদেশি ট্রাকে স্টিলের প্লেন সিট লোড করছিলেন। হঠাৎ ক্রেনের তার ছিঁড়ে ভারী স্টিলের সিট শ্রমিকদের ওপর পড়লে ঘটনাস্থলেই শাহাজান আলী প্রাণ হারান। নিহত শাহাজান বেনাপোল পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পাটবাড়ী গ্রামের আফতাব উদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত শ্রমিক সোহেলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  মালয়েশিয়ায় মাটিধসে নিহত শরিফুল ফিরলেন কফিনবন্দি হয়ে

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫-এর সাধারণ সম্পাদক মো. সহিদ আলী অভিযোগ করেন, বন্দরে দীর্ঘদিন ধরে অত্যন্ত পুরাতন ও ত্রুটিপূর্ণ ক্রেন ও ফর্কলিফট ব্যবহার করা হচ্ছে। বারবার সংস্কারের দাবি জানানো হলেও কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা না নেওয়ায় এই প্রাণহানি ঘটেছে। এর প্রতিবাদে এবং নিরাপদ কর্মপরিবেশের দাবিতে শ্রমিক ইউনিয়ন ৮৯১ ও ৯২৫ যৌথভাবে বন্দরে অনির্দিষ্টকালের কর্মবিরতি ঘোষণা করেছে এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে স্মারকলিপি প্রদান করেছে।

আরও পড়ুনঃ  সাংবাদিকদের অধিকার ও পেশাগত মানোন্নয়নে ইউনাইটেড জার্নালিস্ট সোসাইটি অব বাংলাদেশের নতুন কেন্দ্রীয় কমিটি গঠিত

এই হৃদয়বিদারক ঘটনার পর থেকে বেনাপোল বন্দর এলাকায় গভীর শোক ও উত্তেজনা বিরাজ করছে। জরাজীর্ণ যন্ত্রাংশ ব্যবহারের অভিযোগ তুলে শ্রমিকরা কর্মবিরতিতে অনড় থাকায় স্থবির হয়ে পড়েছে বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম। শ্রমিক নেতাদের দাবি, কর্মক্ষেত্রে প্রাণের নিরাপত্তা নিশ্চিত এবং আধুনিক সরঞ্জাম সরবরাহ না করা পর্যন্ত তারা কাজে ফিরবেন না। বন্দরে পণ্য খালাস ও লোডিং প্রক্রিয়া পুরোপুরি বন্ধ রয়েছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরা মেডিকেলের শিশু ওয়ার্ডে টাকা ছাড়া মেলে না ছাড়পত্র