Dhaka ০৮:১৩ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ

গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ, লেক ও খালে অসাধু শিকারিদের তাণ্ডব

গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত লেক ও খালে প্রকাশ্যে অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ শিকারের মহোৎসব চলছে। দিন-রাত ২৪ ঘণ্টা সবার চোখের সামনে অবৈধ এই জালের যথেচ্ছ ব্যবহারে উজাড় হচ্ছে রেনু-পোনা ও প্রাকৃতিক মৎস্য সম্পদ, যার ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে এলাকার সামগ্রিক জলজ পরিবেশ।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

সরেজমিনে দেখা যায়, পাঁচুড়িয়া খালের মধুমতি লেকের সংযোগস্থল, জেলা খাদ্য গুদাম সংলগ্ন এলাকা এবং পাঁচুড়িয়া পৌর নিউ মার্কেট সংলগ্ন পানিতে বেশ কিছু অসাধু মৎস্য শিকারি একের পর এক চায়না দুয়ারী জাল পেতে রেখেছে।

শহরের পাশ দিয়ে মানিকদাহ থেকে হরিদাসপুর পর্যন্ত বিস্তৃত মধুমতি লেক এবং এর শাখা পাঁচুড়িয়া খালের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম দিয়ে প্রতিনিয়ত অবাধে এই তাণ্ডব চালানো হচ্ছে। সূক্ষ্ম ফাঁদের এই চায়না দুয়ারী জালে রেনু-পোনা থেকে শুরু করে প্রজননক্ষম বড় মাছ—কিছুই রক্ষা পাচ্ছে না।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

স্থানীয় পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ এই জালের দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির নানা মাছ চিরতরে বিলুপ্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে। মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি তো বাধাগ্রস্ত হচ্ছেই, সেই সঙ্গে লেকের পানির বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

অতিদ্রুত প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত অভিযান পরিচালনা এবং এসব নিষিদ্ধ জাল জব্দ করে আইনি ব্যবস্থা না নিলে অদূর ভবিষ্যতে শহরের ভেতরের এই জলাশয়গুলো সম্পূর্ণ মৎস্যশূন্য হয়ে পড়বে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ

আপডেটের সময়: ০৬:০৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬

গোপালগঞ্জে চায়না দুয়ারী জালে ধ্বংসের মুখে মৎস্য সম্পদ, লেক ও খালে অসাধু শিকারিদের তাণ্ডব

গোপালগঞ্জ জেলা শহরের প্রাণকেন্দ্র দিয়ে প্রবাহিত লেক ও খালে প্রকাশ্যে অবৈধ ‘চায়না দুয়ারী’ জাল দিয়ে ছোট-বড় সব ধরনের মাছ শিকারের মহোৎসব চলছে। দিন-রাত ২৪ ঘণ্টা সবার চোখের সামনে অবৈধ এই জালের যথেচ্ছ ব্যবহারে উজাড় হচ্ছে রেনু-পোনা ও প্রাকৃতিক মৎস্য সম্পদ, যার ফলে মারাত্মক হুমকির মুখে পড়েছে এলাকার সামগ্রিক জলজ পরিবেশ।

আরও পড়ুনঃ  যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা

সরেজমিনে দেখা যায়, পাঁচুড়িয়া খালের মধুমতি লেকের সংযোগস্থল, জেলা খাদ্য গুদাম সংলগ্ন এলাকা এবং পাঁচুড়িয়া পৌর নিউ মার্কেট সংলগ্ন পানিতে বেশ কিছু অসাধু মৎস্য শিকারি একের পর এক চায়না দুয়ারী জাল পেতে রেখেছে।

শহরের পাশ দিয়ে মানিকদাহ থেকে হরিদাসপুর পর্যন্ত বিস্তৃত মধুমতি লেক এবং এর শাখা পাঁচুড়িয়া খালের বিভিন্ন পয়েন্টে নিষিদ্ধ নানা ধরনের মাছ ধরার সরঞ্জাম দিয়ে প্রতিনিয়ত অবাধে এই তাণ্ডব চালানো হচ্ছে। সূক্ষ্ম ফাঁদের এই চায়না দুয়ারী জালে রেনু-পোনা থেকে শুরু করে প্রজননক্ষম বড় মাছ—কিছুই রক্ষা পাচ্ছে না।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় ফাজিল (স্নাতক) পরীক্ষা নকল মুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

স্থানীয় পরিবেশবিদ ও সচেতন নাগরিকদের মতে, উন্মুক্ত জলাশয়ে নিষিদ্ধ এই জালের দীর্ঘমেয়াদি ব্যবহারের ফলে দেশীয় প্রজাতির নানা মাছ চিরতরে বিলুপ্তির পথে ঠেলে দেওয়া হচ্ছে। মাছের প্রাকৃতিক বংশবৃদ্ধি তো বাধাগ্রস্ত হচ্ছেই, সেই সঙ্গে লেকের পানির বাস্তুতন্ত্র ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হচ্ছে।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা