Dhaka ১১:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

চার বছরের চুক্তিতে চেলসির কোচ আলনসো!

চার বছরের চুক্তিতে চেলসির কোচ আলনসো!

চার বছরের দীর্ঘমেয়াদি চুক্তিতে ইংলিশ ক্লাব চেলসির প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন সাবেক স্প্যানিশ তারকা মিডফিল্ডার জাবি আলনসো। আজ (রোববার) এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে ব্লুজ কর্তৃপক্ষ।

বাজে পারফরম্যান্সের দায়ে মাত্র ১০৬ দিনের মাথায় বরখাস্ত হয়েছিলেন চেলসির সাবেক কোচ রোজেনিওর। তাঁর বিদায়ের পর বোর্নমাউথের আন্দোনি ইরাওলা কিংবা ফুলহ্যামের মার্কো সিলভা স্ট্যামফোর্ড ব্রিজে আসছেন—এমন গুঞ্জন বেশ জোরালো ছিল।

মাঝের সময়টায় অন্তর্বর্তীকালীন কোচ কালুম ম্যাকফারলেনের অধীনে এফএ কাপের ফাইনালে উঠলেও, শেষ পর্যন্ত স্থায়ী সমাধানের পথেই হেঁটেছে চেলসি ম্যানেজমেন্ট। দায়িত্ব তুলে দেওয়া হয়েছে বায়ার লেভারকুসেনের ডাগআউটে চমক দেখানো সাবেক রিয়াল মাদ্রিদ তারকা আলনসোর হাতে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, চেলসি কর্তৃপক্ষের কাছে দলের ট্রান্সফার কৌশল এবং কোচের একক কর্তৃত্বসহ বেশ কিছু বিষয়ে নিশ্চয়তা চেয়েছিলেন আলনসো। ব্লুজ মালিকপক্ষের সাথে ইতিবাচক আলোচনার পর অবশেষে স্ট্যামফোর্ড ব্রিজে আসতে সম্মত হন এই স্প্যানিয়ার্ড।

আগামী মঙ্গলবার ঘরের মাঠে টটেনহ্যামের বিপক্ষে হাইভোল্টেজ ম্যাচের আগেই চেলসি ডাগআউটে আলনসোর অভিষেক নিশ্চিত হতে পারে বলে আশা করা হচ্ছে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

চার বছরের চুক্তিতে চেলসির কোচ আলনসো!

আপডেটের সময়: ০৬:৩৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬