Dhaka ০৯:৪০ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যু

চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ বাঁশখালী হাসপাতালে, উত্তেজনা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের চরম অবহেলা এবং ভুল ইনজেকশন প্রয়োগের কারণে দুই বছরের এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। মৃত শিশুর নাম আয়াতুল ইসলাম। আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে ডাক্তারদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  তাহিরপুর সীমান্তে মাদকের বিরুদ্ধে আলোচনা সভা ও ল্যারী অনুষ্ঠিত

মৃত শিশুর বাবা সৈয়দ আহমদ ও মা আসমা আকতার জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

“এখানে কোনো ডাক্তার থাকে না, ডাকলেও কাউকে পাওয়া যায় না। সকালে আমার শিশুকে বড়দের ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের এই ভুলের কারণেই আমার ছেলে মারা গেছে।”
— আসমা আকতার, নিহতের মা

আরও পড়ুনঃ  নিজের প্রচেষ্টায় ঝিকরগাছার গর্ব জুঁই, এবার বিকেএসপিতে

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসীসহ প্রায় দেড় শতাধিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। তারা কর্তব্যরত চিকিৎসকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আরও পড়ুনঃ  পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গড়লেন হত্যা মামলার আসামি, এলাকাজুড়ে আতঙ্ক

অভিযোগের বিষয়ে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মমিনুল হক জানান, শিশুটির অবস্থা আগে থেকেই আশঙ্কাজনক ছিল। হাসপাতাল থেকে সাধ্যমতো সব চিকিৎসা দেওয়া হলেও অনাকাঙ্ক্ষিতভাবে তার মৃত্যু হয়।

বাঁশখালী থানার পরিদর্শক (তদন্ত) সুধাংশু শেখর হালদার জানান, শিশু মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতালে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তবে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে।

চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যু

আপডেটের সময়: ০৯:২২:৩৪ অপরাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬

চিকিৎসকের অবহেলা ও ভুল ইনজেকশনে শিশু মৃত্যুর অভিযোগ বাঁশখালী হাসপাতালে, উত্তেজনা

চট্টগ্রামের বাঁশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসকদের চরম অবহেলা এবং ভুল ইনজেকশন প্রয়োগের কারণে দুই বছরের এক শিশুর মৃত্যুর গুরুতর অভিযোগ উঠেছে। মৃত শিশুর নাম আয়াতুল ইসলাম। আজ রবিবার (২১ জুন) বিকেল আনুমানিক ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনার পর উত্তেজিত জনতা হাসপাতাল ঘেরাও করে ডাক্তারদের অবরুদ্ধ করে রাখলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুনঃ  বাজেট কার্যকরের আগেই যশোর জুড়ে সিগারেটের বাড়তি মূল্য আদায়; নিরব প্রশাসন

মৃত শিশুর বাবা সৈয়দ আহমদ ও মা আসমা আকতার জানান, শিশুটি নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ায় গত শনিবার (২০ জুন) রাত ৮টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।

“এখানে কোনো ডাক্তার থাকে না, ডাকলেও কাউকে পাওয়া যায় না। সকালে আমার শিশুকে বড়দের ইনজেকশন দেওয়া হয়েছে। চিকিৎসক ও নার্সদের এই ভুলের কারণেই আমার ছেলে মারা গেছে।”
— আসমা আকতার, নিহতের মা

আরও পড়ুনঃ  সবুজ ক্যাম্পা্স গড়তে সাতক্ষীরা সদর হাসপাতাল চত্বরে ২৮২টি গাছের চারা রোপণ

শিশুর মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে ক্ষুব্ধ স্বজন ও এলাকাবাসীসহ প্রায় দেড় শতাধিক মানুষ হাসপাতাল প্রাঙ্গণে জড়ো হন। তারা কর্তব্যরত চিকিৎসকদের অবরুদ্ধ করে বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। খবর পেয়ে বাঁশখালী থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।

আরও পড়ুনঃ  প্রতিদিন ১ ইউনিট বিদ্যুৎ সাশ্রয় করলে বছরে বাঁচবে ৩০৪ কোটি টাকা