Dhaka ১০:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কালিগঞ্জ প্রেসক্লাবে আব্দুল করিমের বিরুদ্ধে প্রতারণা ও হয়রানির অভিযোগে সংবাদ সম্মেলন সাতক্ষীরায় মাদক ও চুরি রোধে কঠোর অবস্থানে পুলিশ- সদর ওসি যশোরে তালাক গোপন রেখে প্রবাসী স্বামীর সম্পদ আত্মসাৎ এর অভিযোগে আদালতে মামলা সাতক্ষীরায় ‘প্রেরণা’ এনজিও’র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা খুলনায় তরুণীসহ আটক সাতক্ষীরার ইউপি চেয়ারম্যানের ছেলে ঝিকরগাছায় মাদ্রাসার নামে অর্থ নিয়ে গড়ে উঠছে ব্যক্তিগত অট্টালিকা : প্রশাসনের তদন্ত কমিটি গঠন (১ম পর্ব) মান্দায় আওয়ামী লীগের ‘অপতৎপরতার’ প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ সাধারণ যাত্রীর নিরাপত্তা কোথায়? বাসের ছাদে কাঁচামাল পরিবহনে দুর্ঘটনার ঝুঁকি।

জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের গৃহবধূ মোছাঃ মনিরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাকে হত্যার চেষ্টা করেন।

তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাতের খাবার শেষে রান্নাঘরে খাবার রাখতে গেলে তার স্বামী আনারুল ইসলাম (৩৫), শ্বশুর মোঃ আকবর আলী ও শাশুড়ি মোছাঃ আনেছোন বেগম রান্নাঘরে প্রবেশ করেন।

আরও পড়ুনঃ  সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

অভিযোগ অনুযায়ী, তারা আগে থেকেই পরিকল্পনা করে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন, যাতে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর পেছন থেকে তাকে শক্তভাবে চেপে ধরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  কালিগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

মনিরা খাতুন বলেন, আমার চিৎকার শুনে আমার শিশু সন্তান ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, ঘটনার পর থেকে বিভিন্নভাবে তাকে ও তার পরিবারকে ভয়ভীতি দেখানো হচ্ছে। তিনি নিজের ও সন্তানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি পুলিশ সুপার ও গাইবান্ধা জেলা প্রশাসকের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচারের দাবি জানান।

সংবাদ সম্মেলনে মনিরা খাতুন দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ, দোষীদের গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান।

জনপ্রিয় পোস্ট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে জেলে বাওয়ালীদের মানববন্ধন

জেলা মডেল প্রেসক্লাব-এ সংবাদ সম্মেলন গৃহবধূর ওপর হত্যাচেষ্টার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ কামনা

আপডেটের সময়: ০৯:০৪:২৮ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬

গাইবান্ধা জেলা মডেল প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে নিজের ওপর সংঘটিত হত্যাচেষ্টার ঘটনার বিস্তারিত তুলে ধরেছেন সাঘাটা উপজেলার গটিয়া গ্রামের গৃহবধূ মোছাঃ মনিরা খাতুন। লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, পূর্বপরিকল্পিতভাবে তার স্বামী, শ্বশুর ও শাশুড়ি তাকে হত্যার চেষ্টা করেন।

তিনি জানান, গত ১৩ ফেব্রুয়ারি রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে রাতের খাবার শেষে রান্নাঘরে খাবার রাখতে গেলে তার স্বামী আনারুল ইসলাম (৩৫), শ্বশুর মোঃ আকবর আলী ও শাশুড়ি মোছাঃ আনেছোন বেগম রান্নাঘরে প্রবেশ করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় আবাসিক হাফেজি মাদ্রাসায় এতিম জমজ বোনকে যৌন নিপীড়নের অভিযোগ : পরিচালক বললেন মিথ্যা

অভিযোগ অনুযায়ী, তারা আগে থেকেই পরিকল্পনা করে বাড়ির মেইন সুইচ বন্ধ করে দেন, যাতে চারপাশ অন্ধকার হয়ে যায়। এরপর পেছন থেকে তাকে শক্তভাবে চেপে ধরে ধারালো বটি দিয়ে গলায় আঘাত করেন। এ সময় শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করা হয় বলেও তিনি উল্লেখ করেন।

আরও পড়ুনঃ  ঝিকরগাছায় পরিবার কেন্দ্রিক বালিকা মাদ্রাসার কমিটি ও ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন

মনিরা খাতুন বলেন, আমার চিৎকার শুনে আমার শিশু সন্তান ঘর থেকে বের হয়ে চিৎকার শুরু করলে প্রতিবেশীরা ছুটে আসেন। তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। প্রথমে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় এবং পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। কিছুটা সুস্থ হওয়ার পর তিনি আদালতে মামলা দায়ের করেন।

আরও পড়ুনঃ  সাতক্ষীরায় 'প্রেরণা' এনজিও'র পরিচালক শম্পা গোস্বামীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা