Dhaka ০৩:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনামঃ
আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’ রতনপুরে দিনব্যাপী গনসংযোগ ও মতবিনিময় করেন এমপি রবিউল বাশার তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত কালিগঞ্জের উত্তর শ্রীপুর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে চুরি থানায় অভিযোগ বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ রাতের খাবারে চেতনানাশক,একই পরিবারের ৩ সদস্য হাসপাতালে বেনাপোল সীমান্তে বিজিবি’র অভিযানে বিদেশী মদ জব্দ রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান’

ঝিকরগাছায় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালককে হত্যা, মরদেহ উদ্ধার

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি কলাবাগান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০-০১-২৬) সকালে উপজেলার শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কীর্তিপুর গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ হোসেন। তিনি পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। এছাড়া তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, শুরু হচ্ছে ৭ দিনের বিশেষ অভিযান'

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে পারভেজ হোসেন ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  রাজারহাটে অবৈধ মাছ শিকারে অভিযান, ৫০টি নিষিদ্ধ জাল জব্দ

শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগানে ঘাস কাটতে গেলে স্থানীয় এক গৃহবধূ মরদেহটি দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  বেনাপোল সীমান্তে বিজিবি'র অভিযানে বিদেশী মদ জব্দ

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম জানান, পুলিশের প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। প্রাথমিকভাবে গলায় ফাঁস দেওয়ার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জনপ্রিয় পোস্ট

আমেরিকা প্রবাসী উপদেষ্টাকে সংবর্ধনা দিলো ‘সেবা সংগঠন’

ঝিকরগাছায় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে ভ্যানচালককে হত্যা, মরদেহ উদ্ধার

আপডেটের সময়: ০৮:১৯:০৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬

যশোরের ঝিকরগাছা উপজেলায় একটি কলাবাগান থেকে এক ভ্যানচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০-০১-২৬) সকালে উপজেলার শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগান থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত ব্যক্তি কীর্তিপুর গ্রামের বাসিন্দা মোঃ পারভেজ হোসেন। তিনি পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। এছাড়া তিনি শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন বলে পরিবার সূত্রে জানা গেছে।

আরও পড়ুনঃ  তালায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে পারভেজ হোসেন ভাড়াচালিত মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুনঃ  বিতর্কিতদের বাদ দিয়ে গ্রহণযোগ্য আহ্বায়ক কমিটি চায় শ্যামনগর বিএনপির তৃণমূল

শুক্রবার সকালে শ্রীরামপুর–আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগানে ঘাস কাটতে গেলে স্থানীয় এক গৃহবধূ মরদেহটি দেখতে পান। পরে তিনি পুলিশে খবর দিলে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আরও পড়ুনঃ  শার্শার বাহাদুরপুর ইউপি চেয়ারম্যান পদে আলোচনায় আসাদুজ্জামান আসাদ